Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:২৪, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:২৪, ২৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
‘সরকারি দল-বিরোধী দলকে যৌথভাবে সামনের দিকে যেতে হবে’
ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, নিহত ১
যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট নিয়ে যা বললেন জামায়াত আমির
দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

অনেকেই সন্ত্রাস, গুজব ও মিথ্যা ছড়িয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে : জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:২৪, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:২৪, ২৭ জানুয়ারি ২০২৬
খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে মঙ্গলবার দুপুরে এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : বাসস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অনেকেই সন্ত্রাস, গুজব ও মিথ্যা ছড়িয়ে জোর করে ক্ষমতায় যেতে চাচ্ছে। যারা দুর্নীতি, চাঁদাবাজি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ, লুটপাট করে ক্ষমতায় যেতে চায়, দেশের জনগণ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখা আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন গোলাম পরওয়ার।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ির প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-২ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খুলনা মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খুলনা জেলা হিন্দু মহাজোটের সভাপতি বাবু কৃষ্ণ নন্দী।

খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম পরওয়ার আরও বলেন, আগামী নির্বাচনে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দলের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন মানবিক বাংলাদেশ গঠন করা হবে। বিশেষ করে খুলনা অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণ, বিশেষায়িত হাসপাতাল আধুনিকায়ন, বন্ধ মিল কারখানা চালু, পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বন্দর নগরী খুলনায় আধুনিক বিমানবন্দর স্থাপন এবং ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের প্রতিশ্রুতি দেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভের পর ক্যাম্পাস থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকমুক্ত হয়েছে। এটা একটা নমুনা। আগামী দিনে জনগণ ইনসাফের পক্ষে রায় দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনলে বিপ্লব উত্তর নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে পুরো নগরী হয়ে ওঠে লোকে লোকারণ্য। নির্ধারিত সময়ের আগেই সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জামায়াত সেক্রেটারি
০৪ ফেব্রুয়ারি ২০২৬
ইসলাম, মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় দেশ গঠন করব : গোলাম পরওয়ার
৩১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও তোমরা খুলে নিতে পারো : গোলাম পরওয়ার
২৯ জানুয়ারি ২০২৬
কোরআনের বিধান চালু হলে হিন্দুরা ভালো থাকবেন : গোলাম পরওয়ার
১০ জানুয়ারি ২০২৬
জামায়াত সেক্রেটারির মোট সম্পদ সোয়া ১ কোটি টাকার
০৪ জানুয়ারি ২০২৬
একটি মহলের ইন্ধনে অনেকের প্রার্থিতা বাতিল হয়েছে : গোলাম পরওয়ার
০৩ জানুয়ারি ২০২৬
যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে, ততদিন আমাদের লড়াই চলবে : গোলাম পরওয়ার
২৯ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র জমা দিলেন গোলাম পরওয়ার
২৫ ডিসেম্বর ২০২৫
নৈতিক শিক্ষার ওপরই জাতির অগ্রগতি নির্ভর করে : গোলাম পরওয়ার
১৫ নভেম্বর ২০২৫
নির্বাচন আগের মতো হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : গোলাম পরওয়ার
২৫ অক্টোবর ২০২৫
মিডিয়াগুলোতে নৈতিকতার বিচ্যুতি দেখতে পাচ্ছি : গোলাম পরওয়ার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল বাংলাদেশ
  2. ঈদের পোশাক কেনা হলো না স্কুলছাত্র ফাহাদের
  3. বিদেশে বসে দেশ অস্থিতিশীল করছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা : মির্জা ফখরুল
  4. প্রধানমন্ত্রী ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন ১৪ মার্চ
  5. তেলের সংকট নেই, রেশনিং পদ্ধতিতে সরবরাহ করা হবে : জ্বালানি মন্ত্রী
  6. কুকুর হত্যায় তিনজনের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x