Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:১২, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:১২, ২৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
আসছে ২০০ এমপি ওআইএস ক্যামেরার ভি৭০ এফই: ৯ এপ্রিল লঞ্চ
বাক্কোর সঙ্গে বৈঠকে বিপিও খাত উন্নয়নে নীতিগত সহায়তার আশ্বাস মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:১২, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:১২, ২৭ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। দেশের ডিজিটাল পাবলিক অবকাঠামোর সম্প্রসারণ, শক্তিশালী ডেটা গভর্ন্যান্স কাঠামো প্রতিষ্ঠা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ সাইবার সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ উপলক্ষে দেওয়া আজ এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

মুহাম্মদ ইউনূস বলেন, এ উদ্যোগগুলো প্রযুক্তির সহায়ক পরিবেশ বিনির্মাণের পাশাপাশি নিরাপদ, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছে, যা প্রযুক্তিনির্ভর শিল্পায়নকে ত্বরান্বিত করছে, উদ্ভাবনকে উৎসাহিত করছে এবং তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল শক্তিকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করছে বলে আমি বিশ্বাস করি।

প্রধান উপদেষ্টা বলেন, তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২৮-৩০ জানুয়ারি ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ আয়োজন করছে জেনে আমি আনন্দিত। এবারের এক্সপোর মূল প্রতিপাদ্য—‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি। সময়োপযোগী এ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি অভিনন্দন জানান।

ড. ইউনূস বলেন, এবারের প্রতিপাদ্য আমাদের দৃঢ় সংকল্পকে প্রকাশ করছে, যেখানে বাংলাদেশ প্রযুক্তির ব্যবহারকারী দেশ থেকে উৎপাদক, উদ্ভাবক এবং বৈশ্বিক অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করছে। প্রযুক্তির প্রকৃত লক্ষ্য কেবলই উৎপাদনশীলতা বৃদ্ধি নয়। মানুষের জীবনযাপন সহজ করা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং সমাজের বৈষম্য হ্রাসেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রধান উপদেষ্টা ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: ড. মুহাম্মদ ইউনূস

২৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি বাসভবন ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ
২৮ ফেব্রুয়ারি ২০২৬
বিদায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতার করলেন সাবেক উপদেষ্টারা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. মালদ্বীপে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান শামা ওবায়েদের
  3. হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
  4. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারের দাবিতে আন্দোলনে যাবে বিরোধী দল
  5. ঢাকায় ভিসা সেবা চালুর প্রস্তাবে মাল্টার প্রশংসা পরররাষ্ট্র প্রতিমন্ত্রীর
  6. দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x