Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২৫, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:২৯, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২৫, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:২৯, ২৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
দক্ষ জনশক্তিকে ইউরোপীয় শ্রমবাজারে সম্পৃক্ত করতে রোডম্যাপ লাগবে : তথ্যমন্ত্রী
উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন প্রতিমন্ত্রী
ইউরোপের ৭ দেশে নতুন শ্রমবাজার, চুক্তি করছে সরকার
মধ্যপ্রাচ্য অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী

ওমানে শিগগিরই খুলছে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২৫, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:২৯, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২৫, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:২৯, ২৭ জানুয়ারি ২০২৬
সৌদি আরবে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স’র সাইডলাইনে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন। ছবি : পিআইডি

ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার।

সৌদি আরবে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স’-এর সাইডলাইন বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলকে এই আশ্বাস দেন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এ তথ্য জানান।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারের আশ্বাস দিয়ে বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী জানান, অনিয়মিত ও নথিপত্রহীন প্রবাসী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের নতুন ভিসা বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনার পর আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল ওমানের শ্রমবাজারের জন্য বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ বাড়াতে ওমানি মন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি সাধারণ কর্মীদের ওপর থাকা স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহারেরও অনুরোধ জানান।

বৈঠকে ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, অভিবাসন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি; কর্মী পাঠানোর আগে যথাযথ দক্ষতা যাচাই; বিদেশে গমনের আগে সংশ্লিষ্ট দেশের ভাষা, সংস্কৃতি ও আইন সম্পর্কে প্রাক-বহির্গমন প্রশিক্ষণ এবং আইনি সংস্কারের মাধ্যমে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ।

এসময় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) বৈঠক আহ্বানের প্রস্তাব করেন উপদেষ্টা। এছাড়া, শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষে ইতিমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের জন্য তিনি ওমানি মন্ত্রীকে আহ্বান জানান।

ওমান সরকার কর্তৃক অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমানি মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করেন ড. আসিফ নজরুল।

ওমান বাংলাদেশি কর্মী শ্রমবাজার ড. আসিফ নজরুল
২৯ জানুয়ারি ২০২৪
বাংলাদেশে ফ্লাইট বাতিলের ঘোষণা ওমান এয়ারের
১২ মে ২০২৩
ওমানে গিয়ে পা হারালেন প্রবাসী বাংলাদেশি
১৫ সেপ্টেম্বর ২০২২
ওমানে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন
০৪ জুন ২০২২
এক লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়াতে যাচ্ছে ওমান
০৪ অক্টোবর ২০২১
ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ওমান-ইরানে নিহত ১০, সৌদি-দুবাইতে সতর্কতা
০৩ অক্টোবর ২০২১
ওমানে আঘাত হানছে ঘূর্ণিঝড় শাহীন, একজনের মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২১
২০ লাখ বছরের পুরোনো গুহা সংস্কারের উদ্যোগ ওমানের
২৪ আগস্ট ২০২১
বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ওমান
৩০ জুলাই ২০২১
আরব সাগরে ইসরায়েলি জাহাজে হামলা, দুই ক্রু নিহত
১১ জুলাই ২০২১
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না ওমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকা বারের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
  2. ৫ দিনের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  3. শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. দুই বছরের শিশু হত্যার রহস্য উদঘাটন, এক দম্পতি গ্রেপ্তার
  5. নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে হতাশ জেলেরা
  6. জামালপুরে ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x