ঠাকুরগাঁওয়ে গণঅধিকারের প্রার্থীকে জরিমানা
ঠাকুরগাঁও-২ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ও দলীয় মুখপাত্র ফারুক হাসান। ফাইল ছবি
ঠাকুরগাঁও-২ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ও দলীয় মুখপাত্র ফারুক হাসানকে নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজারে জেলা প্রশাসনের নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান আলী এই অর্থদণ্ড প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে রঙিন শুভেচ্ছা পোস্টার সাঁটানোর অপরাধে ফারুক হাসানকে এই জরিমানা করা হয়।
তবে এই জরিমানার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী ফারুক হাসান। তিনি অভিযোগ করেন, তাকে যে পোস্টারগুলোর জন্য জরিমানা করা হয়েছে সেগুলো এক বছর আগের লাগানো সাধারণ শুভেচ্ছা পোস্টার, কোনো ভোট চাওয়ার পোস্টার নয়।

এস কে সুজন, ঠাকুরগাঁও (পীরগঞ্জ-রানীশংকৈল)