Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:৫০, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৫৬, ২৪ জানুয়ারি ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:৫০, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৫৬, ২৪ জানুয়ারি ২০২৬
আরও খবর
গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী
বাবাকে নিয়ে ফেসবুকে যা বললেন জায়মা রহমান
তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

তারেক রহমানের কুমিল্লা সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:৫০, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৫৬, ২৪ জানুয়ারি ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:৫০, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৫৬, ২৪ জানুয়ারি ২০২৬
দীর্ঘ দুই যুগ পর তারেক রহমানের সফর উপলক্ষে চলছে প্রস্তুতি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকা থেকে তোলা ছবি- এনটিভি 

দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী ধারাবাহিক সফরের অংশ হিসেবে তার এই কুমিল্লা আগমনকে ঘিরে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ।

তারেক রহমানের এই সফরকে সফল করতে গত কয়েক দিন ধরে কুমিল্লার প্রতিটি উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। সরেজমিনে দেখা গেছে, সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় বিশাল ধানী জমিতে প্রধান মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতেও একইভাবে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে। নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সভাস্থলগুলো। পুরো জেলা ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও তোরণে।

দলীয় সূত্রমতে, রোববার সকালে চট্টগ্রামে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে বড় এক জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে ফেরার পথে বিকেলে তিনি কুমিল্লার তিনটি জনসভায় অংশ নেবেন। প্রথমে চৌদ্দগ্রাম, এরপর সদর দক্ষিণ এবং সর্বশেষ দাউদকান্দিতে তিনি বক্তব্য রাখবেন। সফরের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ২০০২ সালে তারেক রহমান সর্বশেষ কুমিল্লা স্টেডিয়ামে বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ দুই যুগ পর তার সরাসরি উপস্থিতি মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, এই সফর শুধু কুমিল্লার নয়, বরং পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্বাচনি রাজনীতিতে বিএনপির জন্য এক বড় মাইলফলক হয়ে থাকবে।

তৃণমূলের কর্মীরা জানান, তারা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তার দিকনির্দেশনা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বিএনপি চেয়াম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ছয়টি নির্বাচনি সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তি ও ঐক্য আরও সুসংহত হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে একটি শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হবে।

তারেক রহমান বিএনপি কুমিল্লা
১৮ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬
অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৮ ফেব্রুয়ারি ২০২৬
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বারভিডার অভিনন্দন
১৮ ফেব্রুয়ারি ২০২৬
যেসব দপ্তরের দায়িত্ব সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৮ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে অভিনন্দন জানালেন জাপানের প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন আরব আমিরাতের প্রেসিডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
  2. রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনায় ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
  3. স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যায় প্রবাসীর মামলা
  4. কারও চাঁদাবাজি করার সুযোগ নেই, সুযোগ থাকবে না : সড়ক পরিবহণ মন্ত্রী
  5. চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  6. ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x