অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩২১
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৩২১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ জানুয়ারি) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে তিন হাজার ২৫৮ টি মোটরসাইকেল ও ৩৬ হাজার ৬৯৭টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩৮০টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)