হিলিতে সীমান্ত ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দিনাজপুরের হিলিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সীমান্ত ব্যাংক।
আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ব্যাংকের উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল লতিফুল বারী, ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন ও সীমান্ত ব্যাংক হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সীমান্ত ব্যাংক হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়া বলেন, সীমান্ত ব্যাংক সব সময় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হিলির অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাহিদুল ইসলাম, হিলি