Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১০, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২১, ১৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১০, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২১, ১৪ জানুয়ারি ২০২৬
আরও খবর
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার
ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রতীক বরাদ্দ ১৬ মার্চ
‘ইঞ্জিনিয়ারিংয়ের’ রাজসাক্ষী রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের
নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও চার প্রার্থী

নির্বাচনে ৮ লাখ নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১০, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২১, ১৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১০, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২১, ১৪ জানুয়ারি ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে সারাদেশে প্রায় ৮ লাখ ১৭ হাজার নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ তথ্য জানান।

আসন্ন নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য মোট ৮ লাখ ১৭ হাজার নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সারাদেশে ৪৬৭টি উপজেলায় ৩৭ হাজার ৩৫৩ জন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।’

বিজিবির ঐতিহ্য ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলার মাপকাঠি। তিনি নবীন সৈনিকদের ‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা’—বিজিবির এই চার মূলনীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সদা জাগ্রত থাকার আহ্বান জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক।’

এবারের ১০৪তম রিক্রুট ব্যাচে মোট তিন হাজার ২৩ জন রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যার মধ্যে দুই হাজার ৯৫০ জন পুরুষ এবং ৭৩ জন মহিলা সৈনিক রয়েছেন।

উপদেষ্টা তাঁর ভাষণে বিজিবিকে ২৩০ বছরের পুরোনো একটি চৌকস ও পেশাদার দেশপ্রেমিক বাহিনী হিসেবে অভিহিত করেন। দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচার রোধ ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিএন্ডসি'র কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

সংশ্লিষ্ট সংবাদ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

৩ ঘন্টা আগে
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার
০৭ মার্চ ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রতীক বরাদ্দ ১৬ মার্চ
০২ মার্চ ২০২৬
নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও চার প্রার্থী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস যেসব অঞ্চলে
  2. বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা রক্ষা করে : ডা. জাহিদ হোসেন
  3. বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ
  4. বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
  5. সকালে জরিমানা, বিকেলে সেই দোকানের দই উপজেলা প্রশাসনের ইফতারে
  6. কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x