Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৫৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১১, ০৭ জানুয়ারি ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৫৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১১, ০৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে : গয়েশ্বর চন্দ্র রায়
‘গুম-খুন করে পালিয়েছেন, হুংকার না দিয়ে সাহস থাকলে দেশে আসুন’
নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে : তথ্য প্রতিমন্ত্রী
প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নওগাঁয় বিএনপির প্রার্থীকে শোকজ

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৫৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১১, ০৭ জানুয়ারি ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৫৫, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১১, ০৭ জানুয়ারি ২০২৬
নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। ফাইল ছবি

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার এই নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, ডা. ইকরামুল বারীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ জন্য কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় বিচারক শিমুল সরকারের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (৫ জানুয়ারি) মান্দা উপজেলার কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ‘দোয়া মাহফিল ও শোক সভা’র ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে ডা. ইকরামুল বারী ধানের শীষের পক্ষে ভোট চান, যা নির্বাচনি অনুসন্ধানী কমিটির হাতে আসা ভিডিওতে প্রমাণিত হয়েছে। এছাড়া তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে বিভিন্ন এলাকায় গণসংযোগের ভিডিও প্রচার করা হয়েছে। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও বিধি ১৮-এর স্পষ্ট লঙ্ঘন।

শোকজ পাওয়ার বিষয়ে ডা. ইকরামুল বারী টিপু জানান, গত মঙ্গলবার খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া সভায় তিনি উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ফেলেছেন। ফেসবুকের ভিডিও প্রসঙ্গে তিনি দাবি করেন, সেগুলো তফসিল ঘোষণার আগের চিত্র। আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্দিষ্ট সময়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেবেন বলে জানান।

বিএনপি প্রার্থী শোকজ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

২৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত : পানিসম্পদমন্ত্রী
২৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৫
১৮ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শনে দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী
  2. মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, সরকারের কাছে ৪ প্রশ্ন তাসনিম জারার
  3. নিম্নচাপ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করতে দেওয়া হবে না : মঈন খান
  5. বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  6. আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x