Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
২৩:১০, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ২৩:১০, ০৫ জানুয়ারি ২০২৬
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
২৩:১০, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ২৩:১০, ০৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী
পোলট্রি ফার্মে বিষ দিয়ে ৩ হাজার মুরগি মারার অভিযোগ
পিআইও নুরুন্নবীর বদলির আদেশে এলাকাবাসীর মিষ্টিমুখ
পঞ্চগড়ে চৈত্রেও শীতের আমেজ, ঘন কুয়াশায় আচ্ছন্ন চারদিক
ঠাকুরগাঁওয়ে পাম্পে নেই তেল, খোলা বাজারে মিলছে চড়া দামে

তিন সন্তান নিয়ে এক মায়ের রুদ্ধশ্বাস লড়াই

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
২৩:১০, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ২৩:১০, ০৫ জানুয়ারি ২০২৬
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
২৩:১০, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ২৩:১০, ০৫ জানুয়ারি ২০২৬
ঠাকুরগাঁওয়ে তীব্র ঠান্ডায় জরাজীর্ণ এক ঘরে তিন সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বিলকিস আক্তার নামের এক মা। ছবি : এনটিভি অনলাইন

হিমালয় ঘেঁষা উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশা। এই তীব্র ঠান্ডায় জনজীবন যখন বিপর্যস্ত, তখন জরাজীর্ণ এক ঘরে তিন সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বিলকিস আক্তার নামের এক মা।

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের সিন্দুর্না নদীপাড়া গ্রামের এই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে স্বামী শারীরিকভাবে অক্ষম হওয়ায় সংসারের পুরো ঘানি টানতে হচ্ছে বিলকিসকে। তার তিন সন্তানের মধ্যে বড় ছেলে ফয়সাল (১৩) ও মেঝো ছেলে কাউসার (৮) দুজনেই শারীরিক প্রতিবন্ধী। ছোট মেয়ে জান্নাতুনকে নিয়ে বিলকিসের এই একাকী সংগ্রামের চিত্র অত্যন্ত হৃদয়বিদারক।

সরেজমিনে দেখা যায়, টিন ও বাঁশের তৈরি জরাজীর্ণ ঘরটির চারপাশ থেকে হু-হু করে ঢুকছে উত্তরের হিমেল বাতাস। বিছানায় সামান্য খড় বিছিয়ে তার ওপর ছেঁড়া এক কম্বল মুড়ি দিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শিশুরা। এতেও কমছে না শীতের তীব্রতা; ঠান্ডায় প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে প্রতিবন্ধী শিশু দুটি। রাতে ঠান্ডা বাতাসে শিশুদের কান্না আর কাশির শব্দে ঘুম নেই বিলকিসের চোখে। সারারাত সন্তানদের পাশে বসে নির্ঘুম রাত কাটান তিনি।

নিজের অসহায়ত্বের কথা জানিয়ে বিলকিস আক্তার বলেন, মা হয়ে সন্তানদের এই কষ্ট আমি সহ্য করতে পারি না। দুইটা বাচ্চা প্রতিবন্ধী, ওরা ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না। রাতে যখন কাঁপতে থাকে, তখন চোখের পানি ফেলা ছাড়া আমার আর কিছুই করার থাকে না। ঘরে খাবার নেই, সাদা ভাত খেয়ে কোনোমতে দিন পার করছি। আশপাশের মানুষ সাহায্য না করলে হয়তো না খেয়েই মরে যেতাম।

স্থানীয় প্রতিবেশী রেজাউল ইসলাম জানান, বিলকিসের পরিবারের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা- প্রতিটি মৌলিক চাহিদার তীব্র অভাব তাদের। তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত এই পরিবারটির পাশে দাঁড়ানো হবে।

ঠাকুরগাঁও শীত মানবেতর জীবন
২৭ মে ২০২৫
ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৪ কবর থেকে কঙ্কাল চুরি
২১ মে ২০২৫
রাণীশংকৈলে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
২০ মে ২০২৫
গ্রাম আদালতে ১০ টাকায় মামলা নিষ্পত্তি
০৭ মে ২০২৫
রানীশংকৈল সীমান্তে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
২৭ এপ্রিল ২০২৫
পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১৩ এপ্রিল ২০২৫
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১৪৪ ধারা জারি
১১ এপ্রিল ২০২৫
৫০০ বছরের প্রাচীন গোরক্ষনাথ মন্দির হারাতে বসেছে ঐতিহ্য
২৯ মার্চ ২০২৫
অসহায় মানুষের জন্য ৫ টাকার ঈদের বাজার!
২৪ মার্চ ২০২৫
পাপোশ বুনে স্বাবলম্বী আমির আলী দর্জি
২১ মার্চ ২০২৫
ঠাকুরগাঁওয়ে ৯৮ বস্তা সরকারি চাল জব্দ, দুজনের কারাদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হেলে পড়েছে দুই বহুতল ভবন, আতঙ্কে স্থানীয়রা
  2. বৃষ্টি কতদিন চলতে পারে, ৫ দিনের পূর্বাভাসে জানাল আবহাওয়া অফিস
  3. ঢাকায় কি আজও বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস
  4. বৃষ্টির পূর্বাভাস নিয়ে লঘুচাপের বিস্তার : কমতে পারে যেদিন থেকে
  5. এশিয়ার গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে এডিবির নতুন উদ্যোগ
  6. উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x