Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৮:৪৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৪৯, ০৫ জানুয়ারি ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৮:৪৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৪৯, ০৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
পদ্মের রাজ্যে ফুল নেই, আছে শুধু পাতা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল
তমা হত্যা : জামিনে মুক্ত প্রধান আসামি, এলাকাছাড়া নিহতের বাবা
অনুমোদনহীন তেলপাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড
ফাঁকা কক্ষে দিনভর চলল এসি, সরকারি অফিসে বিদ্যুৎ অপচয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৮:৪৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৪৯, ০৫ জানুয়ারি ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৮:৪৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৪৯, ০৫ জানুয়ারি ২০২৬
পাবনায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ছবি : এনটিভি

পাবনায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ সোমবার (৫ জানুয়ারি) ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়।

উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে গোটা জেলা। হাড়কাঁপানো এই শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন। বিশেষ করে পদ্মা নদীর তীরবর্তী এলাকা, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠী পড়েছে চরম দুর্ভোগে।

ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্র জানায়, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তীব্র শীত থেকে বাঁচতে ফুটপাত, রেল স্টেশনের খোলা জায়গায় বসবাসরত ছিন্নমূল মানুষকে খড়কুটো ও আবর্জনা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। কাজের অভাবে অনেক দিনমজুর মানবেতর জীবনযাপন করছে।

তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়েছে। ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীদের ভিড় লক্ষ করা যাচ্ছে। শীতের দাপটে ঈশ্বরদী জংশন স্টেশনে অবস্থানরত ভাসমান ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ যেন আরও বেড়েছে। গ্রাম ও শহর উভয় এলাকাতেই হাড়কাঁপানো শীতে  জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

রেলওয়ে বুকিং অফিসের সামনে অবস্থানরত ভাসমান বৃদ্ধ মজিবর বলেন, কম্বল পাইছি ঠিকই, কিন্তু পাতলা কম্বলে শীত ঠেকে না। ঠিকমতো শুইতে পারি না, বসে বসেই কাঁপতে কাঁপতে রাত কাটাই।

ভাড়ারা ইউনিয়নের কামালপুর চররাননীনগর বাসিন্দা আশরাফ আলী জানান, নদীতীরবর্তী এলাকায় বসবাসের কারণে হিমেল বাতাসে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তীব্র শীতের কারণে কাজে যেতে না পারায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, আজ ঈশ্বরদীতে চলতি মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা না পাওয়া এবং হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে।

পাবনা ঈশ্বরদী সর্বনিম্ন তাপমাত্রা

সংশ্লিষ্ট সংবাদ: পাবনা

২২ আগস্ট ২০২৬
পদ্মের রাজ্যে ফুল নেই, আছে শুধু পাতা
১৪ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল
১২ আগস্ট ২০২৬
তমা হত্যা : জামিনে মুক্ত প্রধান আসামি, এলাকাছাড়া নিহতের বাবা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  2. ‘দ্বৈত নাগরিকত্ব’ প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন—‘কে নিউজ করছে? কার এত জ্বালা?’
  3. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  5. ২৩ চিকিৎসক রাজবাড়ী থেকে বেতন নিলেও কর্মস্থল অন্যত্র
  6. কাল টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x