Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ০৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৭:৪৯, ০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ০৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৭:৪৯, ০৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ৪০ যাত্রী নিয়ে বাস পদ্মা নদীতে
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু : গেটম্যান হেলাল গ্রেপ্তার
উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই : প্রতিমন্ত্রী
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে

জনগণ সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার পাবে : র‌্যাব মহাপরিচালক 

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ০৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৭:৪৯, ০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ০৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৭:৪৯, ০৫ জানুয়ারি ২০২৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে র‌্যাব আন্তরিকতার সঙ্গে কাজ করছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার পাবে। 

আজ রোববার (৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের ডিজি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে র‌্যাব। 

এ কে এম শহিদুর রহমান বলেন, গত ১২ ডিসেম্বর শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পরপরই র‌্যাব ২৪ ঘণ্টা সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে তদন্ত শুরু করে। ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আটজনকে গ্রেপ্তার এবং ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।  

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, এই মামলার মূল আসামি ফয়সাল ও আলমগীর এখনও পলাতক। তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা আশাবাদী, আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়ে গেছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কে এম শহিদুর রহমান বলেন, প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স ব্যবহার করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। অবস্থান নিশ্চিত হলে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া প্রয়োগ করা হবে।

সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক আরও বলেন, গত ১৮ ডিসেম্বর ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজিত জনতার হাতে দিপু চন্দ্র দাস নিহত হওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া ১৭ ডিসেম্বর খুলনা আদালত প্রাঙ্গণে সংঘটিত জোড়া খুনের ঘটনায় ছায়া তদন্তের মাধ্যমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

র‌্যাবের ডিজি বলেন, যশোরের বাঘারপাড়া থেকে ১৪টি ককটেলসহ একজন নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় পাঁচটি ককটেলসহ বিভিন্ন কেমিক্যাল উদ্ধার করা হয়েছে এবং মূল আসামি আল-আমিনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব নির্বাচন ভিডিও সংবাদ
০৫ এপ্রিল ২০২৪
সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের প্রক্রিয়া চলছে 
২১ মার্চ ২০২৪
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে ভাংগাছ
১২ মার্চ ২০২৪
রাজধানীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৬
২৭ ফেব্রুয়ারি ২০২৪
র‍্যাব-১৪ অধিনায়কসহ দুই কর্মকর্তার বিপিএম পদক লাভ
১৮ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁয় এনজিওর মাধ্যমে ২০ কোটি টাকা আত্মসাৎ, আটক ৬
১২ ফেব্রুয়ারি ২০২৪
হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দুই নারী গ্রেপ্তার
০৪ ফেব্রুয়ারি ২০২৪
দুটি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক করেছে র‍্যাব
২৪ জানুয়ারি ২০২৪
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার
১৩ জানুয়ারি ২০২৪
মিয়ানমারে ৬৯ ড্রাম অকটেন পাচারের সময় আটক ৬
২৯ ডিসেম্বর ২০২৩
দেশজুড়ে র‍্যাব মোতায়েন, প্রস্তুত হেলিকপ্টার ও ডগ স্কোয়াড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে, ২ নারীর মৃত্যু
  2. মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে : প্রধানমন্ত্রী
  3. স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
  4. শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ
  5. জাতীয় সংসদে বিশেষ কমিটির মুলতবি বৈঠক অনুষ্ঠিত
  6. দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ৪০ যাত্রী নিয়ে বাস পদ্মা নদীতে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x