Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
০১:২৫, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:২৮, ২৮ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০১:২৫, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:২৮, ২৮ ডিসেম্বর ২০২৫
আরও খবর
জামায়াত আমিরকে পেয়ে যা বললেন বাইকাররা
সংরক্ষিত নারী আসন : আজ যেসব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডাকবে বিএনপি
শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে যে বার্তা দিল ভারত
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে
ট্রেভর ইসলামকে নিয়ে সুখবর দিল বাফুফে

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

এনটিভি অনলাইন ডেস্ক
০১:২৫, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:২৮, ২৮ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০১:২৫, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:২৮, ২৮ ডিসেম্বর ২০২৫

চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করে তিনি এ কথা বলেন। রাতে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে ব্রিফিংয়ের ভিডিও প্রকাশ করা হয়।

আজ (শনিবার) চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী অবস্থা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেছেন, ‘স্বাভাবিকভাবেই ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না।... ওনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’  

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এখানে (এভারকেয়ার হাসপাতাল) ভর্তি হয়েছেন; ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল।’ স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয় বলেও জানান তিনি।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, দেশি-বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন, তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন।

১৭ বছর পর গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মাকে দেখতে যান তিনি। দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত ১১টা ৫৮মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।

খালেদা জিয়া বিএনপি ভিডিও সংবাদ
০৮ জানুয়ারি ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোকবার্তা
০৮ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক
০৭ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক
০৫ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
০৫ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার স্মরণে শোক বইতে যা লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ মিশনে গিয়ে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
০৫ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর
০৪ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কবরে বাউবি উপাচার্যের শ্রদ্ধা
০৪ জানুয়ারি ২০২৬
দিনাজপুরে ৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫
০৪ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত, ৩ জনের বাতিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শহীদ পরিবারের সদস্যসহ এনসিপিকে জামায়াতের আসন উপহার, মনোনয়ন পাচ্ছেন যারা
  2. মাথায় অস্ত্র ঠেকিয়ে নিজেকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘শেষ করলেন’ পুলিশ সদস্য
  3. মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ, যুক্ত হলো আরও কয়েকটি জেলা
  4. বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদিতে পৌঁছেছে
  5. চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ, আহত ৪
  6. দুপুরের মধ্যে চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x