Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:১৫, ২৪ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:১৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ
ভেঙে গেছে কাঠের সেতু, ডিঙি নৌকাই ভরসা ১০ গ্রামের মানুষের
সার ব্যবস্থাপনায় কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
ডেঙ্গু আক্রান্ত আরও ২০০ জন হাসপাতালে ভর্তি
তিস্তা সেতুর মধ্যবর্তী নদী রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয়রা

উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত, হাসপাতালে বাড়ছে রোগী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:১৫, ২৪ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:১৫, ২৪ ডিসেম্বর ২০২৫

উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে শিশু এবং বৃদ্ধসহ নতুন করে ৪৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এই সময়ে মারা গেছেন ৬ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী সেখানে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। হাসপাতালের ১০ নম্বর শিশু ওয়ার্ডে মাত্র ৪০টি শয্যার বিপরীতে বর্তমানে ১৭৮ জন শিশু ভর্তি রয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, এক একটি শয্যায় চার থেকে পাঁচজন শিশুকে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। গত সাত দিনে এই হাসপাতালের শিশু ওয়ার্ডেই ভর্তি হয়েছে ৬১৩ জন। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। 

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, বেড সংকটের কারণে এই ভোগান্তি হচ্ছে। রংপুরে নতুন একটি শিশু হাসপাতাল চালুর প্রস্তাব পাঠানো হয়েছে, যা বাস্তবায়ন হলে এই চাপ কমবে।

চিকিৎসা সেবার মান নিয়ে রোগীদের স্বজনদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে না। নীলফামারীর কিশোরগঞ্জ থেকে আসা এক শিশুর মা জানান, হাসপাতাল থেকে শুধু নাপা সিরাপ ছাড়া আর কিছুই দেওয়া হচ্ছে না। এমনকি জরুরি ইনজেকশন ও অ্যান্টিবায়োটিকও বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে, বিশেষ করে ‘মেরোপেনাম’ জাতীয় অ্যান্টিবায়োটিকের তীব্র সংকট রয়েছে। সরবরাহ কম থাকায় শুধুমাত্র অতি প্রয়োজনীয় রোগীদের এই ওষুধ দেওয়া হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রংপুরে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়ায় ১২.৫, সৈয়দপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ১২ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় (নীলফামারী) ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁওয়ে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাটে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস ও গাইবান্ধায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আ ন ম তানভীর চৌধুরী (নোমান) জানান, বর্তমানে নিউমোনিয়া, অ্যাজমা ও ডায়রিয়ার প্রকোপ বেশি। তিনি সুস্থ থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বা হাইজিন মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে খাওয়ার আগে ও পরে হাত পরিষ্কার রাখা, মাস্ক ব্যবহার করা এবং বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়েছেন তিনি।

তীব্র শীতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছালেও এখনও অনেক এলাকায় সরকারি শীতবস্ত্র পৌঁছায়নি। এ বিষয়ে রংপুরের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম জানান, শীতবস্ত্র ক্রয়ের জন্য মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। দু-একদিনের মধ্যেই বরাদ্দ পাওয়া গেলে তা বিতরণ শুরু হবে।

রংপুর শীত রোগী
১৩ আগস্ট ২০২৬
মিঠাপুকুরে নারী উদ্যোক্তার খেজুর বাগানে চুরির অভিযোগ
১০ আগস্ট ২০২৬
ফেরত গেল খাল খনন প্রকল্পের আড়াই কোটি টাকা
০৮ আগস্ট ২০২৬
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যু, থানার সামনে স্বজনদের সড়ক অবরোধ
০৪ আগস্ট ২০২৬
স্বেচ্ছাশ্রমে খালের কচুরিপানা অপসারণ, ৩ গ্রামের কৃষকের স্বস্তি
০৪ আগস্ট ২০২৬
ফেরত গেল খাল খননের ৩ কোটি ৮৬ লাখ টাকা
৩০ জুলাই ২০২৬
অব্যয়িত কোটি টাকা ফেরত দিলেন কাউনিয়ার ইউএনও
২৫ জুলাই ২০২৬
বৃষ্টিতে ফুটো চালের নিচে কাটে রাত, প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তান নিয়ে বেঁচে থাকার লড়াই
১৬ জুলাই ২০২৬
‘এনটিভির লাইভে পুরো দেশ আবু সাঈদের ঘটনার সাক্ষী হয়েছিল’
১৬ জুলাই ২০২৬
‘আবু সাঈদের সাহসিকতা দেশবাসীর কাছে পৌঁছে দিয়েছিল এনটিভির লাইভ সম্প্রচার’
১৬ জুলাই ২০২৬
‘১৬ জুলাইয়ের বাস্তবচিত্র মানুষ দেখেছিল এনটিভির লাইভে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হওয়ায় গোবিন্দগঞ্জে মিষ্টি বিতরণ
  2. রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
  3. মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
  4. রাজপুত্র জেরি পূর্ণ মন্ত্রী হওয়ায় বান্দরবানে আনন্দের বন্যা
  5. জলাবদ্ধ মাঠে ডুঙ্গাবাইচে প্রতিবাদ
  6. নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x