Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০২:০০, ২০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০২:০০, ২০ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি
ভোট দিতে এসে হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত প্রার্থী
ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের কড়া সমালোচনা ডাকসু ভিপির

হাদির শাহাদাত ও সাম্প্রতিক সহিংস ঘটনায় ডাকসুর বিবৃতি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০২:০০, ২০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০২:০০, ২০ ডিসেম্বর ২০২৫

শহীদ ওসমান হাদির স্বপ্ন ছিল মেধা-মনন ও জ্ঞানের শক্তিতে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। তাঁর সেই স্বপ্নের ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ে তুলতে নিয়মতান্ত্রিক ও ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস. এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সব কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শরীফ ওসমান হাদির শাহাদাতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত দেশবাসীকে ধৈর্য ও সংযমের সঙ্গে নিয়মতান্ত্রিক আন্দোলনের পথে থাকার আহ্বান জানিয়েছে ডাকসু। কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী যেন স্যাবোটাজ বা উসকানির মাধ্যমে ন্যায়বিচারের আন্দোলনকে কলুষিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডাকসু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর-এর ওপর হামলার ঘটনায় ডাকসু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে আমার দেশ, দিগন্ত টেলিভিশন ও দৈনিক সংগ্রামের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল, বাংলাদেশ আর সেই অন্ধকার সংস্কৃতিতে ফিরে যেতে পারে না। হাইকমিশন কার্যালয় ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ডাকসু। বিবৃতিতে বলা হয়, ধর্ম অবমাননার বিচার কেবল আইন ও আদালতের মাধ্যমেই হতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকারকে সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া সাম্প্রতিক সব সহিংসতা ও স্যাবোটাজের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে ডাকসু।

পরিশেষে, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে গণতন্ত্র ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

ওসমান হাদি ডাকসু বিবৃতি

সংশ্লিষ্ট সংবাদ: ওসমান হাদি

১৫ ফেব্রুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি
১০ ফেব্রুয়ারি ২০২৬
ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
০৯ ফেব্রুয়ারি ২০২৬
অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
  2. দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২
  3. আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত : ইসি আনোয়ারুল
  4. রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
  5. তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
  6. সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x