Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৭:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৫৭, ১৮ ডিসেম্বর ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৭:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৫৭, ১৮ ডিসেম্বর ২০২৫
আরও খবর
আমি জামায়াতে বা জামায়াত এলডিপিতে যোগ দেয়নি : কর্নেল অলি
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রত্যাহার
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই
চিনি বোঝাই ট্রাক ছিনতাই ও চালক হত্যা মামলার মূল হোতাসহ গ্রেপ্তার ৫
‘কুমিল্লা শহরে কোনো জেলখানা থাকবে না’

কুমিল্লায় ৮ ঘণ্টা পর পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৭:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৫৭, ১৮ ডিসেম্বর ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৭:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৫৭, ১৮ ডিসেম্বর ২০২৫

কুমিল্লায় দীর্ঘ আট ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে বাস ধর্মঘট। দুটি পরিবহণ কোম্পানির দ্বন্দ্বে আজ বৃহস্পতিবার দুপুরে এ ধর্মঘট প্রত্যাহার কারা হয়।

আজ সকালে বোগদাদ ও আইদি পরিবহণ সার্ভিসের দ্বন্দ্বে নগরীর তিনটি বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে জেলা থেকে অন্তত ৪০টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-চাঁদপুরসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়ে।

দীর্ঘ আট ঘণ্টা পর দুপুরে প্রশাসনের আশ্বাসে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয় এবং ধীরে ধীরে বাস চলাচল স্বাভাবিক হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর সড়কে আইদি পরিবহণের বাস চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি।

পরিবহণ নেতারা জানান, কুমিল্লা নগরীর তিনটি বাস টার্মিনাল থেকে প্রতিদিন কয়েক হাজার বাস ও মিনিবাস প্রায় ৪০টি রুটে চলাচল করে। ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আইদি পরিবহণ কুমিল্লা-চাঁদপুর রুটে চলাচলের অনুমতি পায়।

আইদি পরিবহণের চেয়ারম্যান মীর পারভেজ আলম অভিযোগ করেন, চাঁদপুর জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়ে বাস সার্ভিস চালু করলেও শুরু থেকেই কুমিল্লা বাস মালিক গ্রুপের একটি সিন্ডিকেট তাদের চলাচলে বাধা দেয়। এ কারণে  জেলা প্রশাসন থেকে রুট পারমিট না পেয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জাঙ্গালিয়া বাস টার্মিনাল ছেড়ে প্রায় দুই কিলোমিটার দূরে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাস সার্ভিস চালু করা হয়। আইনি কোনো বাধা না থাকলেও এখনও অনাপত্তিপত্র দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে কুমিল্লা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, আইদি পরিবহণ চাঁদপুর জেলা প্রশাসন থেকে পারমিট পেলেও কুমিল্লা থেকে রুট পারমিট পায়নি। তবুও তারা বাস টার্মিনাল ব্যবহার করতে চাচ্ছে। এর আগেও কয়েক দফা বাধা দেওয়ার পর বিজয় দিবসে হঠাৎ করে কিছু বাস টার্মিনালে আনা হয়। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবারও বাস আনার চেষ্টা করা হলে বাধ্য হয়ে তিনটি টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে দুই পক্ষকে নিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

কুমিল্লা প্রত্যাহার, পরিবহণ, ধর্মঘট পরিবহণ প্রত্যাহার

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা

০৩ ফেব্রুয়ারি ২০২৬
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই
২২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-১০ : নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির গফুর ভূঁইয়া
২১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চের ফের সংঘর্ষ
  2. ‘ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বিএনপি’
  3. ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
  4. রোববার পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের
  5. খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
  6. পর্যবেক্ষক নিয়ে বিতর্ক, ইসি বলছে নতুনভাবে যাচাইয়ের ‘যথেষ্ট সময়’ নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x