জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ শুরু
মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি বেতার ও টেলিভিশন ভাষণটি একযোগে সম্প্রচার করছে।
এর আগে সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিজস্ব প্রতিবেদক