Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ০৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:২২, ০৯ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ০৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:২২, ০৯ ডিসেম্বর ২০২৫
আরও খবর
‘বিলিয়ন ডলার ও সুন্দরী নারী চাই, নইলে সম্পর্ক ছিন্ন’
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী হত্যা, পরিবারে শোক
স্বামীর কাজের চাপ কমাতে পাম্পে তেল নিতে নারীরা
সরকারের বার্তা প্রচারে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ : তথ্য সচিব
তামাক ক্ষেত থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে নারীদের এগিয়ে আসা উচিত :  তথ্য সচিব

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ০৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:২২, ০৯ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ০৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:২২, ০৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে গতকাল সোমবার নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়বিষয়ক সেমিনারে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মাহবুবা ফারজানা। ছবি : এনটিভি

চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে বাংলাদেশের নারীদের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেছেন, নারী মায়ের জাতি, তাদের দেখার বিষয়গুলো আলাদা। সুতরাং নারী যখন তার সূক্ষ্ম চোখ দিয়ে দেখে, তখন চলচ্চিত্র হয়ে হয়ে ওঠে সুন্দর, আবেগময় ও পৌঁছে যায় অন্তর থেকে অন্তঃস্থলে।

নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ে চলচ্চিত্র চর্চা, প্রদর্শন ও সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত সেমিনারে গতকাল সোমবার (৮ ডিসেম্বর) তথ্য সচিব এ কথা বলেন। উইমেন্স ফিল্ম সোসাইটি, বাংলাদেশের উদ্যোগে ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মাহবুবা ফারজানা আরও বলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলতে গেলে চলচ্চিত্রকে কেন্দ্রীয় যায়গায় আনতেই হয়। বাংলাদেশের নারীরা আজ সব সেক্টরে, যেমন—কৃষিপ্রযুক্তি, ব্যবসায় নিজের দক্ষতা প্রমাণ করেছে, কিন্তু চলচ্চিত্র সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ করে সৃজনশীল নেতৃত্বের জায়গায় নারীর উপস্থিতি যতটুকু হওয়া প্রয়োজন ছিল ততটুকু হয়নি।

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত সেমিনারে কী-নোট উপস্থাপন করেন উইমেন্স ফিল্ম সোসাইটির সভাপতি আকতানিন খায়ের তানিন। কী-নোটে আগামী দিনের চলচ্চিত্রে নারীদের নিরাপত্তা ও পেশাগত জীবনে এগিয়ে যাবার জন্য এআই প্রযুক্তিতে নারীদের দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব দেওয়া হয়। 

এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূর্সিয়া কমল, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান ও জনপ্রিয় নারী নির্মাতা নারগিস আখতার।

নার্গিস আক্তার বলেন, ‘গত তিরিশ বছর নারীর ক্ষমতায়নের পক্ষে কথা বলে এসেছি। ইন্ডাস্ট্রিতে আমি প্রথম নারী নির্মাতা হিসেবে এসেছি, অন্যদের মতো পুরুষ সহযোগী ছিল না, যার ওপর ভর করে প্রতিষ্ঠিত হতে হয়েছে। শুটিং এ নারীদের উপর প্রাধান্য বিস্তার করা সামাজিকভাবে স্বাভাবিক হলেও আমাকে দাবিয়ে রাখতে পারেনি।’

অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান উইমেন্স ফিল্ম সোসাইটি, বাংলাদেশের সহসভাপতি ডালিয়া কোরায়শী, যুগ্ম মহাসচিব উম্মে সালমা উষা। সঞ্চালনায় ছিলেন সৈয়দা ফারজানা জামান রুম্পা।

সেমিনার শেষে নার্গিস আক্তারের ‘চার সতিনের ঘর’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।

তথ্য মন্ত্রণালয় নারী তথ্য সচিব

সংশ্লিষ্ট সংবাদ: তথ্য মন্ত্রণালয়

১৯ সেপ্টেম্বর ২০২৫
সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড
১৫ ফেব্রুয়ারি ২০২৫
আইসিটি রিফর্ম রোডম্যাপের খসড়া প্রকাশ
২৪ অক্টোবর ২০২৪
গণমাধ্যম ঘেরাও করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: তথ্য মন্ত্রণালয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘এই দামে ইলিশ না নিয়ে সিলভার কার্প নেন’
  2. পয়লা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন
  3. ছেলেকে কুপিয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু
  4. আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  5. হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৭
  6. জ্বালানি পাচারের অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড, ৮০০ লিটার তেল জব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x