Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৪০, ০৬ নভেম্বর ২০২৫
আপডেট: ০০:৪২, ০৬ নভেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৪০, ০৬ নভেম্বর ২০২৫
আপডেট: ০০:৪২, ০৬ নভেম্বর ২০২৫
আরও খবর
বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আ.লীগ : টুকু
নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী
মানিকগঞ্জে বিএনপির তিন নেতা-কর্মী বহিষ্কার
নাসির উদ্দিনের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত বিদায়
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি তরুণের কর্মসংস্থান করবে : আমীর খসরু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৪০, ০৬ নভেম্বর ২০২৫
আপডেট: ০০:৪২, ০৬ নভেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৪০, ০৬ নভেম্বর ২০২৫
আপডেট: ০০:৪২, ০৬ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বুধবার সন্ধ্যায় এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : বাসস

বিএনপি ক্ষমতায় এলে এক কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেনজিদের ধারণার ওপর ভিত্তি করে ইতোমধ্যে কোন সেক্টরে কত কর্মসংস্থান সৃষ্টি করা হবে, সে বিষয়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল-চট্টগ্রাম বিভাগ আয়োজিত ‘আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু।

আমীর খসরু আরও বলেন, বাংলাদেশে তরুণদের নানা বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রচুর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিএনপি কাজ করছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে গ্রামীণ এলাকায় কুটির শিল্প নিয়ে যারা কাজ করে, বিশেষ করে কামার-কুমার, থিয়েটারের পেশায় যারা জড়িত, খেলাধুলাসহ নানাখাতে যারা জড়িত, তাদের দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগ করা যায়, তাহলে এই খাতগুলোতে ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতি সমৃদ্ধ হবে।

বাংলাদেশের দুই লাখ ছেলে-মেয়ে ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত উল্লেখ করে আমীর খসরু বলেন, তারা পেপ্যালের মাধ্যমে এসব কাজ করে। এতে করে আমাদের অর্থনীতির গতি বাড়ছে। বিএনপি ক্ষমতায় এলে তথ্যপ্রযুক্তি খাতে আরো বেশি গুরুত্ব দেবে এবং বিনিয়োগের ব্যবস্থা করবে, যাতে করে বাংলাদেশের সব মানুষ তাদের অংশগ্রহণে দেশের অর্থনীতিকে আরও উন্নত করতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটা জাতির স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তার একটা লক্ষ্য থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন কীভাবে বাস্তবতায় রূপ দিতে হয়, তা আমাদের শিখিয়ে গেছেন। ভবিষ্যতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হলে দায়বদ্ধতা এবং জবাবদিহিতার রাজনীতি করতে হবে। সেজন্য আমাদের পুরানো দিনের রাজনীতির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

গত ১৫ বছর স্বৈরাচার সরকারের আমলে দেশে গণতন্ত্র ছিল না উল্লেখ করে আমীর খসরু বলেন, তারা দেশে লুটপাট করে দেশের অর্থনীতির খাতগুলোকে ধ্বংস করে দিয়েছেন। সেজন্য দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য মাইক্রো মডেল অনুসরণ করতে হবে। দেশের পরিবেশ উন্নয়নে তারেক রহমান ২৫ কোটি গাছ লাগানোর এবং ২০ হাজার খাল খননের পরিকল্পনা করেছেন।

সেমিনারে বিশেষ বক্তার বক্তব্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন চৌধুরী বলেন, গত ১৫ বছর ধরে দেশে কেউ তাদের ভোট দিতে পারেনি। সামনের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। বিএনপি অন্য দলগুলোর মতো অলীক স্বপ্নে বিশ্বাস করে না, বাস্তবতায় বিশ্বাস করে। এটিই হচ্ছে বিএনপি এবং অন্যদের পার্থক্য। পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির লক্ষ্য।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন—বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজি, হুম্মাম কাদের চৌধুরী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপি
০৬ সেপ্টেম্বর ২০২৫
নির্বাচনে পিআর পদ্ধতির দাবি অবাস্তব : আমীর খসরু
০১ সেপ্টেম্বর ২০২৫
দেশের মানুষের হৃদয়ে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে : আমীর খসরু
৩০ আগস্ট ২০২৫
ক্ষমতায় গেলে জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বিনিয়োগ : আমীর খসরু
২৯ আগস্ট ২০২৫
ফেব্রুয়ারির নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে : আমীর খসরু
২৯ আগস্ট ২০২৫
১৮ মাসে এক কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে : আমীর খসরু
২৩ আগস্ট ২০২৫
যে দল জনগণের আকাঙ্ক্ষা বুঝবে না, তাদের ভবিষ্যৎ নেই : আমীর খসরু
২৩ আগস্ট ২০২৫
মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে কমিশন গঠন করবে বিএনপি : আমীর খসরু
১৬ আগস্ট ২০২৫
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু
১০ আগস্ট ২০২৫
রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে : আমীর খসরু
০৫ আগস্ট ২০২৫
সাংবাদিকদের বিএনপির নয়, জনগণের কণ্ঠস্বর হতে হবে : আমীর খসরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ
  2. আগামী ৫ দিন ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত 
  4. আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
  5. সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে : তথ্য প্রতিমন্ত্রী
  6. কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x