Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
২০:৪০, ০৪ নভেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৩, ০৪ নভেম্বর ২০২৫
আদালত প্রতিবেদক
২০:৪০, ০৪ নভেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৩, ০৪ নভেম্বর ২০২৫
আরও খবর
জ‌বি প্রেসক্লাবের সভাপ‌তি মুস‌ফিক, সাধারণ সম্পাদক লিমন
রাজধানীতে আট টুকরা লাশ উদ্ধার, প্রেমিকার স্বীকারোক্তি
শিশু ধর্ষণ-হত্যা : বিশেষ বেঞ্চ গঠনে প্রধান বিচারপতির কাছে আবেদন
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা প্রদর্শনে বাধা নেই
ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

জবি ছাত্র জোবায়েদ হত্যা : জামিন মেলেনি বর্ষার

আদালত প্রতিবেদক
২০:৪০, ০৪ নভেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৩, ০৪ নভেম্বর ২০২৫
আদালত প্রতিবেদক
২০:৪০, ০৪ নভেম্বর ২০২৫
আপডেট: ২১:৪৩, ০৪ নভেম্বর ২০২৫
নিহত জুবায়েদ হোসাইন। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইন হত্যা মামলায় ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন। এদিন আদালতে বর্ষার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাহমুদুল হাসান শহীদ।

শুনানিতে মাহমুদুল হাসান শহীদ বলেন, দরখাস্তকারী হাজতি আসামি (বর্ষা) বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং আইন মান্যকারী ব্যক্তি। আসামি ঘটনার সঙ্গে জড়িত নন। পুলিশ অহেতুক হয়রানির জন্য গত ২১ অক্টোবর তাকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামি একজন কোমলমতি শিক্ষার্থী ও কিশোরী। তাই আসামি জামিন পেতে পারে। 

এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা চৌধুরী সুমন জামিনের বিরোধিতা করে বলেন, তিনি হত্যা মামলার আসামি। নিজের দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। তাকে জামিন দেওয়ার কোনো কারণ নেই। জামিন পেলে পলাতক হবেন। তার জামিনের ঘোর বিরোধিতা করছি।

আরও পড়ুন : সেই মিন্নির মতোই ঠান্ডা খুনি বর্ষা?

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি বর্ষার জামিনের আবেদন নাকচ করেন।

এর আগে গত ২১ অক্টোবর বর্ষাসহ তিন আসামি নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছিলেন। অপর আসামিরা হলেন-বর্ষার প্রেমিক মো. মাহির রহমান ও মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান। এছাড়া এ মামলায় প্রীতম নামে আরেকজন সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন।

জবানবন্দি রেকর্ড করার আবেদনে বলা হয়, আসামি মো. মাহিরের সঙ্গে আসামি বার্জিস শাবনাম বর্ষার প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিম মো. জোবায়েদ হোসেন বার্জিস শাবনাম বর্ষাকে প্রায় এক বছর আগে থেকে পড়াতেন। এরই একপর্যায়ে শিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। এতে মাহির ও বর্ষার মধ্যে ঝগড়া-বিবাদ তৈরি হয়। ঘটনার একমাস আগে আসামি মাহির জানতে পারে জোবায়েদের সঙ্গে বর্ষার প্রেমের সম্পর্ক আছে। বিষয়টি মাহির মেনে নিতে পারেনি ও বর্ষাও মাহিরকে বলে স্যারকে তুমি মেরে ফেল। আমি আর স্যারকে সহ্য করতে পারছিনা।

মাহির ও বর্ষা জোবায়েদকে হত্যার জন্য একাধিক পরিকল্পনা করে। জোবায়েদ বাসায় কখন পড়াতে আসে এবং কখন চলে যায় নিয়মিত মাহিরকে জানাতে থাকে বর্ষা। মাহির তার বন্ধু আয়লানের সঙ্গে হত্যার পরিকল্পনা করে। আগানগর বউ বাজার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ৫০০ টাকা দিয়ে একটি সুইচ গিয়ার চাকু কেনে।

আরও পড়ুন : জোবায়েদকে হত্যায় প্ররোচনা দেয় বর্ষা : পুলিশ

গত ১৯ অক্টোবর বিকেল আনুমানিক সাড়ে ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১৫ তম ব্যাচের ছাত্র মো. জোবায়েদ হোসেন বংশাল থানাধীন ৩১নং ওয়ার্ডের নুর বক্স লেনের ১৫নং হোল্ডিং রৌশান ভিলায় টিউশন করাতে যান। বাসার নিচতলার সিঁড়ির নিচে আগে থেকে ওৎপেতে থাকা বার্জিস শাবনাম বর্ষার প্রেমিক মো. মাহির রহমান ও তার বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান জোবায়েদকে জিজ্ঞাসা করে আপনি বর্ষার সঙ্গে সম্পর্ক করেন কেন? এতে কথা-কাটাকাটি শুরু হলে মাহির ব্যাগে থাকা সুইচ গিয়ার চাকু বের করে গলার ডান পাশে আঘাত করে খুন করে। এসময় আসামি বর্ষা তিনতলায় দাঁড়িয়ে ছিল। মামলার ঘটনায় আসামির জড়িত থাকার বিষয়ে প্রত্যক্ষভাবে সাক্ষ্য প্রমাণ ও সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, সন্ধ্যা প্রায় ৫টা ৪৮ মিনিটের দিকে ওই ছাত্রী জোবায়েদ হোসাইনের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে মেসেঞ্জারে জানায়, জোবায়েদ স্যার খুন হয়ে গেছে, কে বা কারা জোবায়েদ স্যারকে খুন করে ফেলছে। এ বিষয়টি ওইদিন রাত আনুমানিক ৭টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. কামরুল হাসান ভুক্তভোগী জোবায়েদের ভাই এনায়েত হোসেনকে মোবাইল ফোনের মাধ্যমে জানান। পরে এনায়েত তার শ্যালক শরীফ মোহাম্মদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল রৌশান ভিলায় পৌঁছান।

ওই ভবনের নিচতলা থেকে ওপরে ওঠার সময় তিনি সিঁড়ি এবং দেয়ালে রক্তের দাগ দেখতে পান। ওই ভবনের তৃতীয় তলার রুমের পূর্ব পার্শ্বে সিঁড়িতে গেলে সিঁড়ির ওপর জোবায়েদের রক্তাক্ত মরদেহ উপুড় অবস্থায় দেখতে পান। এ অভিযোগে মঙ্গলবার সকাল ১০টার দিকে জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে রাজধানীর বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আদালত হত্যা
১৬ মে ২০২৫
জুমার পর জবি শিক্ষার্থীদের গণ-অনশন
১৫ মে ২০২৫
জবি শিক্ষক-শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জামায়াতের
১৫ মে ২০২৫
জবি শিক্ষার্থীদের আন্দোলন : যে কারণে আলোচনায় শিক্ষক নাসির উদ্দীন
১৫ মে ২০২৫
দাবি মানলে ২ মিনিটেই যমুনার সামনে থেকে সরে যাব : জবি শিক্ষক
১৫ মে ২০২৫
জবি শিক্ষার্থীদের রাস্তায় নামতে হলো কেন, প্রশ্ন সারজিসের
১৫ মে ২০২৫
দাবি আদায় না হওয়া পর্যন্ত জবি ক্যাম্পাস শাটডাউন ঘোষণা
১৫ মে ২০২৫
‘আইসা পড়ছি যমুনা, খালি হাতে যামু না’
১৫ মে ২০২৫
দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থানের ঘোষণা জবি শিক্ষার্থীদের
১৫ মে ২০২৫
আজও কাকরাইলে জবি শিক্ষার্থীদের অবস্থান
১৪ মে ২০২৫
জবি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে : ছাত্রশিবির সভাপতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
  2. ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু, ঋণগ্রস্ত বেপারীদের বুকফাটা কান্না
  3. তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার
  5. শিশু রামিসাকে হত্যা-ধর্ষণ : আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী
  6. ৬ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x