Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০০, ২৯ অক্টোবর ২০২৫
আপডেট: ০৩:০০, ২৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০০, ২৯ অক্টোবর ২০২৫
আপডেট: ০৩:০০, ২৯ অক্টোবর ২০২৫
আরও খবর
এজাজকে বাদ দিয়ে ঢাকা উত্তর সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
শিশুবান্ধব নগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য : ডিএনসিসি প্রশাসক
বাড়িভাড়া নিয়ে ডিএনসিসির নতুন নির্দেশনা, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি
ডিএনসিসির বাড়িভাড়া নির্দেশিকা প্রকাশ আগামীকাল
৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

সেতু কর্তৃপক্ষ ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০০, ২৯ অক্টোবর ২০২৫
আপডেট: ০৩:০০, ২৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০০, ২৯ অক্টোবর ২০২৫
আপডেট: ০৩:০০, ২৯ অক্টোবর ২০২৫
ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অব্যবহৃত জায়গাগুলোর কার্যকর ও নান্দনিক ব্যবহার নিশ্চিত করতে সবুজায়ন এবং নগরবাসীর জন্য গণপরিসর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। চুক্তিতে সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষর করেন।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ঢাকার নাগরিকদের জন্য নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। অব্যবহৃত জায়গাগুলো আধুনিক বিনোদন ও বিশ্রামের পরিসরে রূপান্তরিত হবে। দুটি সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি যুগান্তকারী পদক্ষেপ।

আরও পড়ুন : লোকসানে থেকেও লভ্যাংশ দেবে তিতাস গ্যাস

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের ধারাবাহিকতায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের স্থানগুলোকে নাগরিক কল্যাণে ব্যবহার করে নগরজীবনকে আরও প্রাণবন্ত ও সুসংগঠিত করা আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, পিলারের মধ্যবর্তী ও আশপাশের উন্মুক্ত স্থানে দেশীয় ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণ, নান্দনিক বাগান, হাঁটার পথ (ওয়াকওয়ে), সাইকেল লেন (যেখানে সম্ভব), বসার বেঞ্চসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। এসব উদ্যোগ পরিবেশগত মান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক হবে।

চুক্তির আওতায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত জায়গাগুলোকে পরিকল্পিতভাবে সাজিয়ে সবুজায়ন, পথচারী-বান্ধব এলাকা, বিনোদন স্পট, খেলার মাঠ, সাইকেল ট্র্যাক, আর্ট ও কালচার কর্নার, বসার স্থান এবং উন্মুক্ত গণপরিসরে রূপান্তরিত করা হবে। এর ফলে নগরবাসীর জীবনমান উন্নয়ন, বায়ুদূষণ হ্রাস এবং নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন : ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই সমন্বিত উদ্যোগকে ঢাকা মহানগরীর পরিবেশবান্ধব ও টেকসই নগরায়ণ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, প্রকল্প পরিচালক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ডিএনসিসি সেতু ভবন সমঝোতা স্মারক
২০ মার্চ ২০২৪
এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি ডাউন র‌্যাম্প উদ্বোধন
০৩ অক্টোবর ২০২৩
এক্সপ্রেসওয়েতে এক মাসে টোল এলো সাত কোটি টাকা
০৩ সেপ্টেম্বর ২০২৩
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত
০২ সেপ্টেম্বর ২০২৩
অপেক্ষা করুন আরও আছে, বললেন ওবায়দুল কাদের
০২ সেপ্টেম্বর ২০২৩
সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০২ সেপ্টেম্বর ২০২৩
টোল পরিশোধ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হলেন প্রধানমন্ত্রী
০২ সেপ্টেম্বর ২০২৩
এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন, যোগাযোগে খুলল নতুন দুয়ার
০২ সেপ্টেম্বর ২০২৩
বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর নিরাপত্তার চাদরে ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৩
খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা
০২ সেপ্টেম্বর ২০২৩
১২ বছরে চালু দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে
  2. ১০ লাখ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে
  3. ৫ কোটি টাকা বহন করা যাবে বলিনি : ইসি সচিব
  4. রিজভীকে দেখতে স্কয়ার হাসপাতালে তারেক রহমান
  5. বডি ওর্ন ক্যামেরার ব্যবহার নিয়ে জামায়াতের অভিযোগ
  6. টাকাসহ নেতা আটকের যে ব্যাখ্যা দিল জামায়াত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x