Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৫০, ১৫ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:৫৬, ১৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৫০, ১৫ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:৫৬, ১৫ অক্টোবর ২০২৫
আরও খবর
দেশের শান্তি রক্ষায় নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ তারেক রহমানের
কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ
বিএনপি থেকে ৬ শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী
শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল

ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : মির্জা ফখরুল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৫০, ১৫ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:৫৬, ১৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৫০, ১৫ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:৫৬, ১৫ অক্টোবর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি : বাসস

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশের সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে গুরুত্ব দেওয়া হবে। 

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল এ কথা বলেন। 

দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আর বিভাজন সৃষ্টি করবেন না, আর কোনো নতুন দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট ও পিআর নিয়ে আর আন্দোলন করবেন না। নির্বাচনটা হতে দেন, দেশের মানুষ বাঁচুক।’

বিএনপি মহাসচিব বলেন, ‘পিআর নিয়ে তর্ক-বিতর্ক হতেই পারে, সেটা পরবর্তী সংসদে আলোচনা করতে পারেন। কিন্তু এজন্য রাস্তায় নেমে আন্দোলন করার প্রয়োজন নেই। দেশের মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচন হতে দেন।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আর কোনো হিংসার রাজনীতি আমরা চাই না। শান্তিপূর্ণ রাষ্ট্রই বিএনপির চাওয়া। বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। দেশের সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য ও শিক্ষাখাতে গুরুত্ব দেওয়া হবে, যাতে দেশের ভবিষ্যৎ আরও সুন্দর হয়। সংস্কারের মাধ্যমের দেশটাকে সুন্দর, সমৃদ্ধ করতেই তো ছুটছি আমরা।’

‘জনগণ যে প্রার্থীকে ভোট দেবেন, তিনি সংসদে গিয়ে আপনাদের জন্য কথা বলবেন সেটাই গণতান্ত্রিক ব্যবস্থা। সে নিয়মে ভোট হয়ে এসেছে। তবে এবারের নির্বাচন একটু ভিন্ন, যেখানে পার্লামেন্টে দুইটা কক্ষ থাকবে, উচ্চ ও নিম্নকক্ষ। নিম্নকক্ষে দল থেকে মনোনীত ও আপনাদের ভোটে নির্বাচিত প্রার্থী নির্বাচিত হবেন। আর উচ্চকক্ষে যারা প্রতিনিধি হবেন, সেখানে আলেম সমাজের মানুষ, বিজ্ঞ সমাজ, হিন্দু-বৌদ্ধ সবাই থাকবেন। যারা আপনাদের নিয়ে কাজ করবেন, আপনাদের পক্ষে কথা বলবেন। সবাই মিলে থাকাটাই বাংলাদেশ। শত ফুল ফুটতে দাও৷ সকল ফুল ফুটলে সৌরভ ছড়িয়ে যাবে’ যোগ করেন মির্জা ফখরুল।

জুলাই সনদ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, শুক্রবার (১৭ অক্টোবর) এ সনদে স্বাক্ষর করা হবে। কঠিন শব্দ জনগণ কম বোঝে, তারপরও এটা করা হবে। সবাই যেসব বিষয়ে একমত হয়েছে, তা নিয়ে সনদ হবে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো স্বাক্ষরিত হবে। আর আর যেগুলোতে সম্মত হয়নি, সেগুলো জনগণের মতামত লাগবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট টানতে নিজ সংসদীয় আসনে জনসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার থেকে নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ের এক প্রান্ত অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বিএনপির এ শীর্ষ নেতা।

আজকের জনসংযোগের সময় বিএনপির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি কর্মসংস্থান
১৯ মার্চ ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মির্জা ফখরুল
১১ মার্চ ২০২৬
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
০৯ মার্চ ২০২৬
গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার
০৮ মার্চ ২০২৬
বিদেশে বসে দেশ অস্থিতিশীল করছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা : মির্জা ফখরুল
০৮ মার্চ ২০২৬
গুমের শিকার পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব : মির্জা ফখরুল
০৪ মার্চ ২০২৬
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
০২ মার্চ ২০২৬
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা : মির্জা ফখরুল
০১ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে: মির্জা ফখরুল
২৮ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের দূরে ঠেলে রাখতে চায় একটি গোষ্ঠী : মির্জা ফখরুল
২৮ ফেব্রুয়ারি ২০২৬
দেশ এগিয়ে নিতে অর্থনীতি শক্তিশালী করার বিকল্প নেই : মির্জা ফখরুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ
  2. গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
  3. সুন্দরবনে দস্যু দমন ও অপরাধ নির্মূলে কোস্ট গার্ডের অভিযান
  4. রাজবাড়ীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  5. সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বৈসাবি উৎসব শুরু
  6. চলতি বছরের হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x