Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই : হুমায়ুন কবির
পররাষ্ট্র উপদেষ্টাকে গণসংবর্ধনা দিল এলাকাবাসী
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ-মার্কিন অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার নিউইয়র্কে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত উচ্চ পর্যায়ের প্রাতঃরাশ গোলটেবিল বৈঠকে যোগ দেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য-বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত উচ্চ পর্যায়ের প্রাতঃরাশ গোলটেবিল বৈঠকে যোগ দিয়ে উপদেষ্টা এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ডা. তাসনিম জারা।

বৈঠকে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বাণিজ্য সুবিধা, বিদেশি বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ অন্বেষণে ব্যবসায়ী নেতা ও নীতিনির্ধারকরা একত্রিত হন।

উপদেষ্টা মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের কৌশলগত অবস্থান, তরুণ কর্মশক্তি ও শক্তিশালী দেশীয় বাজারের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত বিসিআইইউ গোলটেবিল বৈঠকটি বিশ্বব্যাপী ব্যবসায়ী নেতাদের পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম প্রদান করে।

মো. তৌহিদ হোসেন সহযোগিতা পররাষ্ট্র উপদেষ্টা
০১ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশকে জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনের আহ্বান
৩০ জানুয়ারি ২০২৫
কসোভোর সঙ্গে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
২৯ জানুয়ারি ২০২৫
উচ্চ পর্যায়ের সহায়তায় ব্যাংক থেকে অর্থ চুরি হয়েছে : তৌহিদ হোসেন
২৮ জানুয়ারি ২০২৫
বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে কানাডার প্রতি সরকারের আহ্বান
২৭ জানুয়ারি ২০২৫
বাংলাদেশিদের চিকিৎসায় চীন ২-৩টি হাসপাতাল সুনির্দিষ্ট করেছে : পররাষ্ট্র উপদেষ্টা
২৬ জানুয়ারি ২০২৫
মার্কিন তহবিল বন্ধ, উপদেষ্টা বললেন প্রত্যাশিত ছিল
২২ জানুয়ারি ২০২৫
চীন সবসময় বাংলাদেশকে প্রতিবেশী কূটনীতিতে গুরুত্ব দেয় : পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
২০ জানুয়ারি ২০২৫
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে চীন সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
১৯ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পথচলায় সমর্থন জানিয়েছে: নতুন মার্কিন রাষ্ট্রদূত
১৬ জানুয়ারি ২০২৫
ঋণের সুদের হার কমাতে বেইজিংকে অনুরোধ করবে ঢাকা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হুরন নাহার রশিদ স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত
  2. সোমবার সিলেটের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  3. টিউবওয়েল পাড়ে গৃহবধূর মরদেহ, স্বামীসহ বাড়ির লোকজন পলাতক
  4. ভারতীয় ভিসা প্রদানের হার ক্রমান্বয়ে বাড়বে : রাষ্ট্রদূত
  5. মাটিতে পুঁতে রাখা টিসিবির ১৪৪৪ লিটার তেল জব্দ
  6. ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x