Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ
২৩:১০, ০৪ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:১৪, ০৪ সেপ্টেম্বর ২০২৫
দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ
২৩:১০, ০৪ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:১৪, ০৪ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নাশকতা রুখতে বিএনপির অবস্থান
কোন ধাপে কোন ইউপির ভোট, তালিকা প্রকাশ

গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই : গয়েশ্বর

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ
২৩:১০, ০৪ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:১৪, ০৪ সেপ্টেম্বর ২০২৫
দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ
২৩:১০, ০৪ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২৩:১৪, ০৪ সেপ্টেম্বর ২০২৫
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি বেগম সেলিমা রহমান ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। ছবি : এনটিভি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের এক দফা এক দাবি। নির্বাচন চাই। নির্বাচন যথা সময়ে হতে হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা থেকে দূরে থাকার জন্য এই সরকারের কাছে আহ্বান জানাই। জনগণ ভোট দিতে চায়। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই কালক্ষেপণ না করে যথাসময়ে জনগণের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন দিতে হবে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আম বাগিচা কলেজ মাঠে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের সব জাতি, ধর্ম, পেশা মানুষের কল্যাণেই বিএনপি নামে এই সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। জিয়াউর রহমান চেয়েছেন বাংলাদেশি হিসেবে এ দেশের সব নাগরিককে পরিচয় করে দেওয়ার জন্য। সে জন্য জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করেছেন বিএনপির মাধ্যমে। পাহাড় থেকে সমতল সব নাগরিকই বাংলাদেশের নাগরিক। তারা সবাই বাংলাদেশি। সবার আগে বাংলাদেশ।

গয়েশ্বর চন্দ্র রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে বলেন, আবার যদি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে দাঁড়াতে পারে, তাহলে তোমাদের অবস্থা শেষ হয়ে যাবে। যদি নির্বাচন না হয়, তাহলে তোমাদের সবচেয়ে বেশি খেসারত দিতে হবে। হাসিনা যে দেশে লালিত-পালিত হচ্ছে, তারা কিন্তু তোমাদের ছেড়ে দেবে না। তোমাদের বীরত্বগাথা ইতিহাস রক্ষার চেষ্টা করতে হবে। আমি সব শহীদের প্রতি সম্মান জানাই। এনসিপিকে প্রতিষ্ঠিত করতে হলে, গণতন্ত্রকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আরেকটি বৈষম্য যেন তৈরি না হয়—সে দিকে নজর রাখার জন্য আহ্বান করছি। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভানেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে, সেলিমা রহমান বলেন, বিএনপি আজ সারা বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল। গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের গণতন্ত্রের পথে হাঁটতে শিখিয়েছেন। সারা দেশের মানুষের ভালোবাসা এবং নেতাকর্মীদের মাধ্যমেই বেঁচে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সেলিমা রহমান আরও বলেন,বাংলাদেশকে বিশ্বের বুকে একটি স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি আজ জনগণের আস্থার রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্মসূচি নিয়ে এ দেশে রাজনীতি করেছেন। তিনি পালিয়ে যাননি। তিনি এ দেশেই রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল আজ নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের সব নেতাকর্মীসহ এলাকাবাসীকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু। অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

এর আগে দুপুর থেকেই দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও গ্রামপর্যায়ের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলকে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।

বিএনপি গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

১৯ নভেম্বর ২০২৬
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নাশকতা রুখতে বিএনপির অবস্থান
১৮ নভেম্বর ২০২৬
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২
১৮ নভেম্বর ২০২৬
পৈশাচিক নির্যাতনে রাজু মোল্লাকে নির্মমভাবে হত্যা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী
  2. গ্লোবাল মিডিয়া ফোরামের সভাপতি রাজু আলীম, সম্পাদক ফাতেমা রুমা
  3. ৯ ও ১৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ দুই শিশু
  4. দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী
  5. ‘শেখ হাসিনার স্বাক্ষর জাল করে মেট্রিক্স চেম্বার্স এনআইডি ও পাসপোর্ট ইস্যুর আবেদন করেছে’
  6. অল্প সংখ্যক শান্তি বিনষ্টকারীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে : আইজিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x