Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
২১:৩৫, ১৯ আগস্ট ২০২৫
আপডেট: ২১:৩৭, ১৯ আগস্ট ২০২৫
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
২১:৩৫, ১৯ আগস্ট ২০২৫
আপডেট: ২১:৩৭, ১৯ আগস্ট ২০২৫
আরও খবর
টানা বৃষ্টিতে আবারও বাড়ছে হাওরের পানি, বাকি ধান ঘরে তোলা নিয়ে উৎকণ্ঠায় কৃষক
দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত সংসদ সদস্য
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে স্বজনপ্রীতির অভিযোগ
হাওরে ধান কাটা নিয়ে কৃষি অফিসের ভুল তথ্য, ক্ষুব্ধ কৃষক-জনপ্রতিনিধি
হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে : ত্রাণমন্ত্রী

জলবায়ু পরিবর্তনে হাওরাঞ্চলে জীবন-জীবিকায় ঝুঁকি বাড়ছে

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
২১:৩৫, ১৯ আগস্ট ২০২৫
আপডেট: ২১:৩৭, ১৯ আগস্ট ২০২৫
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
২১:৩৫, ১৯ আগস্ট ২০২৫
আপডেট: ২১:৩৭, ১৯ আগস্ট ২০২৫
সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী অভিযোজন প্রদর্শনীর উদ্বোধন। ছবি : এনটিভি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নানাভাবে হাওর অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, প্রকৃতি ও পরিবেশের ওপর পড়ছে। এতে ঝুঁকি বাড়ছে। তবে প্রকৃতির সঙ্গে লড়াই নয়, কীভাবে এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যায় সেই পথ খুঁজতে হবে।

সুনামগঞ্জে ‘হাওরাঞ্চলে জলবায়ু পরিবর্তন: ঝুঁকি ও স্থানীয় অভিযোজন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাওরাঞ্চলের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

সুনামগঞ্জে বেসরকারি সংস্থা এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) ‘উদ্ভাবন, ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা’ শীর্ষক দুই দিনব্যাপী অভিযোজন প্রদর্শনী আয়োজনের অংশ হিসেবে প্রথম দিনে এই আলোচনা ছিল।

সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী অভিযোজন প্রদর্শনীর উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। পরে শহরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের কর্মসূচি পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব ও হাওরকৃষি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোজাম্মেল হক।

অধ্যাপক মোজাম্মেল হক তাঁর বক্তব্যে বলেন, সুনামগঞ্জের হাওর এলাকায় এখন উজানের পাহাড়ি ঢল, বন্যা একটি বড় সমস্যা। হাওর নদী ভরাট হয়ে যাচ্ছে। মাছের উৎপাদন কমছে। প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি উৎপাদনে প্রভাব পড়ছে। এখন বন্যা সহনশীল ধানের জাত উদ্ভাবন করতে হবে। কৃষিতে  যান্ত্রিকীকরণে জোর দিতে হবে। পরিকল্পিত ও পরিবেশ বান্ধব উন্নয়ন করতে হবে।

নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদা সুলতানা, সুনামগঞ্জ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুনা শাহীন আরা লেইস, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি কর্মকর্তা আহসানুল ওয়হেদ, স্থানীয় বাসিন্দা সোনিয়া আক্তার, প্রবীর সরকার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সংস্কৃতিকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী।

সুনামগঞ্জ জলবায়ু
১৭ মার্চ ২০২৫
প্রবাসীরা ১৭ বছর ভোট দিতে পারেনি : কয়ছর এম আহমদ
১৫ মার্চ ২০২৫
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
১০ মার্চ ২০২৫
সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
২৭ ফেব্রুয়ারি ২০২৫
হাওরে বাঁধে অনিয়ম : ইউএনও পাউবো কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে কৃষকের মামলা
২২ ফেব্রুয়ারি ২০২৫
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
১৫ ফেব্রুয়ারি ২০২৫
জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
০৮ ফেব্রুয়ারি ২০২৫
সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
০৫ ফেব্রুয়ারি ২০২৫
স্যার না বলায় ক্ষেপে গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করার হুমকি এসপির!
২৮ জানুয়ারি ২০২৫
এনআইডি জালিয়াতির অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আটক ২
১১ জানুয়ারি ২০২৫
সুনামগঞ্জে কৃষকের মাঝে শীতবস্ত্র বিতরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এআই ক্যামেরায় ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ
  2. মিরপুরে কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
  3. পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
  4. আগামী ৫ দিন ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা যেসব অঞ্চলে
  6. মিরপুরের কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x