Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ১৬ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:৩৬, ১৬ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ১৬ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:৩৬, ১৬ আগস্ট ২০২৫
আরও খবর
রমজানে দোকানে ক্যারাম-টিভি চলবে না, হুঁশিয়ারি পুলিশ কর্মকর্তার
আমরা নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল
সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব গ্রহণ

‘রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ’

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ১৬ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:৩৬, ১৬ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ১৬ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:৩৬, ১৬ আগস্ট ২০২৫

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের থাকা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা সংকট সমাধানে আন্তর্জাতিক তৎপরতার অংশ হিসেবে মালয়েশিয়ার ভূমিকা বিশেষ করে আসিয়ান সদস্য দেশগুলোর চেয়ার হিসেবে দেশটির ভূমিকা কাজে লাগাতে চায় বাংলাদেশ।

সম্প্রতি মালয়েশিয়া সফরের সময় দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১৬ আগস্ট) সাক্ষাৎকারটি প্রকাশ করে বার্তা সংস্থাটি।

সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে মালয়েশিয়ার অভিজ্ঞতা বিশেষ করে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতৃস্থানীয় ভূমিকার মাধ্যমে আঞ্চলিক এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

মালয়েশিয়া সফর শেষ করার আগে বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস আরও বলেন, এই সমস্যা থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি সেজন্য মালয়েশিয়া আলাপ-আলোচনার প্রক্রিয়াগুলোতে তার প্রভাব নিয়ে আমাদের পাশে দাঁড়াবে, আমরা এটাই আশা করছি।

ওই সাক্ষাৎকারে অধ্যাক ইউনূস হুঁশিয়ারি দিয়ে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলতে থাকায় রোহিঙ্গা শরণার্থী সংকট আরও জটিল ও গভীর হচ্ছে। 

প্রধান উপদেষ্টা বলেন, গত ১৮ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এটা আগে থেকে দেশে থাকা ১২ লাখ রোহিঙ্গা নাগরিকের সঙ্গে যুক্ত হয়েছে।

ড. ইউনূস বলেন, এই সংকট আগের চেয়ে আরও বেড়েছে। সবচেয়ে খারাপ দিকটি হলো এসব বাস্তুচ্যুত নাগরিকদের দেখভাল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সব তহবিল সরবরাহ বন্ধ করে দিয়েছে। আর এ কারণে এটি এখন আমাদের জন্য বিরাট সমস্যা হিসেবে দাঁড়িয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জানান, আগামী কয়েক মাসে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তিনটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ মাসের শেষভাগে কক্সবাজারে প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হবে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার অষ্টম বছর পূর্তি উপলক্ষে। দ্বিতীয় উচ্চ পর্যায়ের সম্মেলনটি হবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে। আর তৃতীয় পরিকল্পিত সম্মেলনটি হবে এ বছরের শেষ দিকে কাতারের রাজধানী দোহায়।

ড. ইউনূস উল্লেখ করেন, ২০২১ সালে মিয়ানমারে সশস্ত্র সংঘাত শুরু হওয়ার পর থেকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনের বিষয়ে খুব কমই অগ্রগতি হয়েছে। চলমান সংঘাতময় পরিস্থিতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। তিনি বলেন, চলতে থাকা এই মানবিক সংকট কেবল বাংলাদেশকেই প্রভাবিত করছে না, বরং তা আসিয়ান সদস্যদেশ মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াতেও প্রভাব ফেলছে।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, মালয়েশিয়া জাতিসংঘের শরণার্থী কনভেনশনের স্বাক্ষরকারী দেশ না হয়েও প্রায় দেড় লাখ রোহিঙ্গা নাগরিককে মানবিক কারণে আশ্রয় দিয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর রোহিঙ্গা সংকট ভিডিও সংবাদ
১০ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনি পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
০৯ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে : প্রধান উপদেষ্টা
০৯ ফেব্রুয়ারি ২০২৬
জার্মান পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট রিটার মৃত্যুতে ড. ইউনূসের শোক
০৮ ফেব্রুয়ারি ২০২৬
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
০৭ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে শোষণমুক্ত হবে বাংলাদেশ
০২ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
০১ ফেব্রুয়ারি ২০২৬
ইইউর সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার
২৯ জানুয়ারি ২০২৬
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা
২৮ জানুয়ারি ২০২৬
চিন্তায়, কাজে ও প্রস্তুতিতে বাংলাদেশ অন্যদের চেয়ে পিছিয়ে : প্রধান উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. থানার ভেতরের পুকুর থেকে ২১৯টি গুলি উদ্ধার
  2. পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
  3. মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
  4. বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
  5. মার্কেট বন্ধ করা সেই চাঁদাবাজ গ্রেপ্তার করে মাইকিং করল পুলিশ
  6. শিক্ষকদের ১০০ শতাংশ ঈদ বোনাসের দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x