Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
জাহিদুর রহমান
১৮:৫৫, ০৪ আগস্ট ২০২৫
আপডেট: ২১:৫৪, ০৪ আগস্ট ২০২৫
জাহিদুর রহমান
১৮:৫৫, ০৪ আগস্ট ২০২৫
আপডেট: ২১:৫৪, ০৪ আগস্ট ২০২৫
আরও খবর
আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য : জামায়াত আমির
বহুদিন পর নানিবাড়ি এসেছি, নাতিকে কিছু দিতে হবে : দিনাজপুরে তারেক রহমান
রয়টার্সকে তারেক রহমান: জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, ঐক্য সরকারে যাবে না বিএনপি 
সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত : ডিজি
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আমলাতন্ত্রের চেহারা বদলায়নি : ভিপি নুর

জাহিদুর রহমান
১৮:৫৫, ০৪ আগস্ট ২০২৫
আপডেট: ২১:৫৪, ০৪ আগস্ট ২০২৫
জাহিদুর রহমান
১৮:৫৫, ০৪ আগস্ট ২০২৫
আপডেট: ২১:৫৪, ০৪ আগস্ট ২০২৫

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই বিপ্লবের এক বছর ঘুরে এলেও দেশের আমলাতন্ত্রের চেহারা বদলায়নি। তাদের চিরায়ত আচরণ হলো ‘যেদিকে বৃষ্টি, সেদিকেই ছাতা ধরা’। ক্ষমতার বাতাস যেদিকে যাবে, তারা সেদিকেই যাবে বলে মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখা কর্তৃক আয়োজিত জুলাইয়ের প্রতিশ্রুতি, প্রত্যাশা বনাম বাস্তবতা শীর্ষক প্রবন্ধ লেখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আমলাতন্ত্র যদি আগেই ধারণা করে, কোন দল নির্বাচনে ক্ষমতায় আসবে, তাহলে সেই দলের হয়ে কাজ করবে। তাতে করে কিন্তু বর্তমান সরকারের কথা তারা শুনবে না। তিনি আরও বলেন, নির্বাচনে সব দল অংশগ্রহণ করে নিজেদের জনপ্রিয়তা যাচাই করবে। তবে আমলাতন্ত্র যদি পক্ষপাতদুষ্ট বা বিশেষ দলের দিকে হেলে থাকে, তাহলে কিন্তু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।

গত ১১ মাসেও প্রশাসন পুরোমাত্রায় কার্যকর হয়নি এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি উল্লেখ করে নুরুল হক নুর বলেন, নির্বাচনি পরিবেশ তৈরি না করে যদি অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু করে, তাহলে হিতে বিপরীত হবে। বিগত সরকারের মতো যদি ডামি নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

নুর আরও বলেন, দিন যাচ্ছে, মানুষের মনে বদ্ধমূল ধারণা হচ্ছে, এনসিপির প্রতি সরকার পক্ষপাতদুষ্ট। বিএনপি বড় দল। ক্ষমতায় আসবে, এনসিপি বিরোধী দল হবে—এমন ভাবনা নিয়ে বসে থাকলে দেশে তো নির্বাচন সুষ্ঠু হবে না এবং মহাসংকট আরও ঘনীভূত হবে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের ঢাকা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেনসহ আরও অনেকে।

নুরুল হক নুর গণ অধিকার পরিষদ আমলাতন্ত্র নির্বাচন জুলাই বিপ্লব ভিডিও সংবাদ
০১ আগস্ট ২০২৪
নুরকে কারাগারে পাঠানোর নির্দেশ
২৬ জুলাই ২০২৪
রিমান্ড শেষে কারাগারে ডাকসুর সাবেক ভিপি নুর
১৬ এপ্রিল ২০২৪
হয়রানির উদ্দেশে নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা : গণঅধিকার পরিষদ
২৬ ডিসেম্বর ২০২৩
ভোটারদের কেন্দ্রে আনতে চাপ দিতে পারে না পুলিশ : ভিপি নুর
২৪ ডিসেম্বর ২০২৩
গণতন্ত্র না থাকলে ইউরোপ-আমেরিকা নিষেধাজ্ঞা দেবে : নুর
০১ সেপ্টেম্বর ২০২৩
বাংলার আকাশে-বাতাসে সরকার পতনের ঘণ্টা বাজছে : নুর
১১ আগস্ট ২০২৩
সরকার দুই কারণে আমার ওপর ক্ষুব্ধ : নুরুল হক নুর
০৩ আগস্ট ২০২৩
হামলায় আহত নুরকে দেখতে গেলেন মির্জা ফখরুল
২১ জুলাই ২০২৩
গণঅধিকার পরিষদের কার্যালয়ে তালা, খুলতে গিয়ে মার খেলেন নুর
১৮ জুলাই ২০২৩
সাবেক ভিপি নুরসহ তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন ৭ সেপ্টেম্বর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চের ফের সংঘর্ষ
  2. ‘ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বিএনপি’
  3. ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
  4. রোববার পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের
  5. খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
  6. পর্যবেক্ষক নিয়ে বিতর্ক, ইসি বলছে নতুনভাবে যাচাইয়ের ‘যথেষ্ট সময়’ নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x