Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)
১৮:৪০, ৩০ জুলাই ২০২৫
আপডেট: ১৮:৪৬, ৩০ জুলাই ২০২৫
রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)
১৮:৪০, ৩০ জুলাই ২০২৫
আপডেট: ১৮:৪৬, ৩০ জুলাই ২০২৫
আরও খবর
রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ
ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্য আটক
কচ্ছপগতিতে চলছে সড়ক সংস্কার, দুর্ভোগে ৪০ গ্রামের মানুষ
রক্তাক্ত অবস্থায়ও সেবা মেলেনি, রাবি চিকিৎসা কেন্দ্রে শিক্ষার্থীদের তালা

অল্প বৃষ্টিতেই বিদ্যালয়ের সামনে জমে যায় পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা

রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)
১৮:৪০, ৩০ জুলাই ২০২৫
আপডেট: ১৮:৪৬, ৩০ জুলাই ২০২৫
রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)
১৮:৪০, ৩০ জুলাই ২০২৫
আপডেট: ১৮:৪৬, ৩০ জুলাই ২০২৫
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠজুড়ে জমে আছে পানি। ছবি : এনটিভি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অল্প বৃষ্টিতেই মাঠজুড়ে জমে যায় পানি। ফলে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ও ক্লাসে অংশগ্রহণে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সরেজমিনে দেখা যায় বিদ্যালয়ের সামনে পানি জমে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী সরকার জানান, বিদ্যালয়ে ১৮১ জন শিক্ষার্থী রয়েছে। ৪৬ হাজার টাকার একটি পানি নিষ্কাশন প্রকল্প বাস্তবায়ন হলেও কাজটি যথাযথ হয়নি। মাত্র চার ট্রাক মাটি ফেলা ও কয়েকটি পাইপ বসানো ছাড়া কোনো উন্নয়ন দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা শামিম মোল্লা অভিযোগ করে বলেন, বিদ্যালয়টি গত ১৭ বছরে কোনো উন্নয়ন পায়নি। চলতি বছর একটি প্রকল্প অনুমোদন হলেও ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান মোল্লা অনিয়ম করে দায়সারা কাজ করেছেন। অভিভাবকরাও বলছেন, শিশুরা বিদ্যালয়ে গিয়ে ভিজে যায়, বই-খাতা নষ্ট হয়, এমনকি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

তৃতীয় শ্রেণির ছাত্রীর বাবা রুবেল মিয়া বলেন, সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, শিশু শ্রেণির শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বৃষ্টি হলেই চিন্তায় থাকি কাঁদা পিচ্ছিল রাস্তায় কখন ছোট ছোট বাচ্চারা পড়ে গিয়ে হাত-পা ভেঙে যায়।

শিক্ষার্থী সুমাইয়া জানায়, একটু বৃষ্টি হলেই স্কুলের সামনে রাস্তায় পানি জমে থাকে। ফলে চলাচলে অনেক অসুবিধা হয়। একটু সাবধানতার অভাবে পড়ে গিয়ে হাত-পা ভাঙার ঝুঁকি থাকে। এ ছাড়াও খেলার মাঠে সব সময় পানি জমে থাকার কারণে আমরা খেলাধুলাও করতে পারি না।

প্রকল্পের বিষয়ে হরগজ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন জানান, কাবিখা ২৪-২৫ অর্থবছরের দেড় টন চাল বরাদ্দ দিয়ে একটি ড্রেন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু তার মতে, কাজটি সঠিকভাবে হয়নি বলেই পানি জমছে।

এ বিষয়ে ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে প্রকল্প কমিটির সদস্য সচিব ও স্থানীয় ইউপি সদস্য শাজাহান মোল্লার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মানিকগঞ্জ সাটুরিয়া প্রাথমিক বিদ্যালয় জলাবদ্ধতা শিক্ষার্থী দুর্ভোগ

সংশ্লিষ্ট সংবাদ: মানিকগঞ্জ

১৯ এপ্রিল ২০২৬
ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্য আটক
১৩ এপ্রিল ২০২৬
বর্ষার আগেই যমুনার ভয়াবহ ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা-ফসলি জমি
১১ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জে লিওদের বার্ষিক ইয়ুথ ক্যাম্প ‘প্রত্যয় ২০২৬’ সম্পন্ন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সব উপজেলা পরিষদ ভবনে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ মন্ত্রণালয়ের
  2. ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার
  3. বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করল বিএসএফ
  4. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৬ পরীক্ষার্থী
  6. জামিন পেলেন শিশু সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x