Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৩:৪০, ২৯ জুলাই ২০২৫
আপডেট: ১৪:২৩, ২৯ জুলাই ২০২৫
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৩:৪০, ২৯ জুলাই ২০২৫
আপডেট: ১৪:২৩, ২৯ জুলাই ২০২৫
আরও খবর
বাংলাদেশি ৩ যুবককে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ পরিবারের
কোরবানির হাটে গরুর সরবরাহ বেশি, দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা
গরুর ‘জন্ম সনদ’ দেখাতে হবে : বিধায়ক রেখা
ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, পাঁচ পুলিশসহ আহত ১০
রাজধানীতে ছিনতাইকারীর আঘাতে যুবক গুরুতর আহত

প্রতিবেশির হিংস্রতায় মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে গরুটি, আহত মালিক

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৩:৪০, ২৯ জুলাই ২০২৫
আপডেট: ১৪:২৩, ২৯ জুলাই ২০২৫
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৩:৪০, ২৯ জুলাই ২০২৫
আপডেট: ১৪:২৩, ২৯ জুলাই ২০২৫
গরুর মালিক আহত মো. সেলিম সরদার (ইনসেটে রগকাটা আহত গরুটি)। ছবি : এনটিভি

প্রতিবেশির হিংস্রতায় মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে গরুটি। পাটক্ষেত নষ্টের কারণে গরুটির রগ (লিগামেন্ট) কেটে দিয়েছে প্রতিবেশি। এতে গরুর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তারপর থেকেই গরুটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। প্রাণি চিকিৎসকদের হাতে এর কোনো চিকিৎসা নেই। তাই অবলা পোষ্য গরুটির জীবন সংকটের মধ্যে পড়েছে। এমন হৃদয়বিদারক পাশবিক ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার প্রভাকরদি গ্রামে।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে গরুর মেডিকেল প্রত্যয়ন দেওয়া হয়েছে। সেখানে দেশি বকনা জাতের এ গরুর বয়স ১ বছর ১১ মাস উল্লেখ করা হয়েছে। লালচে রংয়ের এ গরুটির পেছনের ডান পায়ের হাঁটুর নিচে রগ (লিগামেন্ট) ধারালো অস্ত্র দিয়ে বিচ্ছিন্ন করার কথা মেডিকেল প্রত্যয়নে উল্লেখ করা হয়েছে। এদিকে প্রতিবাদ করায় গরুর মালিক মো. সেলিম সরদারকে (৫০) মারপিট করে ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে।

তাৎক্ষণিকভাবে গরুটি উদ্ধার করে মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। ওই কার্যালয়ের চিকিৎসকরা গরুটিতে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, গরুর পেছনের ডান পায়ের হাঁটুর নিচে রগ (লিগামেন্ট) ধারালো বস্তু দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। গরুটিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। কিছুদিন পর গরুর ক্ষত স্থানে পচন ধরতে পারে এবং ধীরে ধীরে এক সময় গরুটি মৃত্যুর দিকে ধাবিত হবে। আমাদের দৃষ্টিতে গরুটির শারীরিক অবস্থা ঝুঁকির মধ্যে পড়েছে। 

প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, মানুষের রগ (লিগামেন্ট) কেটে গেলে চিকিৎসার ব্যবস্থা আছে। সঠিক চিকিৎসা পেলে মানুষ সুস্থ হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশে গরুর রগকাটা গেলে এখনো আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি। রগকাটা গরুর চিকিৎসা আমাদের কাছে নেই।

মুকসুদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রভাকরদি গ্রামের নিয়ামত খান বলেন, গরুর রগ কাটার প্রতিবাদ করায় গরুর মালিকের ডান হাত ভেঙে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।

গরুর মালিক প্রভারকদি গ্রামের মো. সেলিম সরদার বলেন, আমি গ্রামের ইমদাদ মোল্লার পাট ক্ষেতের পাশের ফাঁকা জায়গায় গরুটি গোছড় (বেঁধে) দিয়ে আসি। সেখানে গরুটি ঘাস খাচ্ছিল। পরে দুপুরের দিকে খবর পাই আমার গরুর রগ প্রতিবেশি মজিদ মোল্লা ওরফে কুটি মোল্লার ছেলে ইমদাদ মোল্লা কেটে দিয়েছে। এ ব্যাপারে জানতে গেলে ইমদাদ মোল্লা ও তার ছেলেরা পিটিয়ে আমার হাত ভেঙে দিয়েছে। আমার অবলা গরুটি এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আমি দুই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার বিচার চাই।

অভিযুক্ত ইমদাদ মোল্লার ছেলে রমজান মোল্লা বলেন, গরুর রগ কাটা সম্পর্কে আমি কিছু জানি না। সেলিম সরদারের গরু আমাদের পাটের ক্ষেতে এসে পাট ভাঙতে থাকে। পরে আমার বাবা গরুটি রশিসহ ধরে বাড়ির কাছে নিয়ে আসেন। এ নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে আমার বাবা ও আমি আহত হয়েছি।  

এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোপালগঞ্জ গরু আহত
০৩ অক্টোবর ২০২৫
কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
০১ অক্টোবর ২০২৫
কোটালীপাড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে জেলের মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৫
তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ হবে : এস এম জিলানী
২৭ সেপ্টেম্বর ২০২৫
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে দম্পতিসহ নিহত ৪ 
২৫ সেপ্টেম্বর ২০২৫
স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে শিশুর আত্মহত্যা
২১ সেপ্টেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ ৩১ মামলার আসামি গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর ২০২৫
গত ১৭ বছরে ১৬৭ মামলার বোঝা মাথায় নিয়ে ঘুরেছি : এসএম জিলানী
১৮ সেপ্টেম্বর ২০২৫
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলনেতা বহিষ্কার
১৭ সেপ্টেম্বর ২০২৫
গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালকের সহকারী নিহত
১৫ সেপ্টেম্বর ২০২৫
কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনায় ভাইদের হাতে ভাই খুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কোরবানির হাটে গরুর সরবরাহ বেশি, দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা
  2. মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
  3. দুই ভাইকে গলা কেটে হত্যা
  4. ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে মিলল আরও একজনের রক্ত
  5. আইফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
  6. জুলাই গ্রাফিতি নিয়ে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x