Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আকতার ফারুক শাহিন, বরিশাল
০০:১০, ২৪ জুলাই ২০২৫
আপডেট: ০০:২১, ২৪ জুলাই ২০২৫
আকতার ফারুক শাহিন, বরিশাল
০০:১০, ২৪ জুলাই ২০২৫
আপডেট: ০০:২১, ২৪ জুলাই ২০২৫
আরও খবর
জাহানারা আলমের অভিযোগ তদন্তে বিসিবির নীরবতা কেন : হাইকোর্ট
হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ
হাইকোর্টে বিএনপির ৪০ জনের জামিন
বিএনপির তিনজনের প্রার্থিতার বিষয়ে ভাগ্য নির্ধারণ আজ
রিট খারিজ, শুক্রবার ৫০তম বিসিএস পরীক্ষায় বাধা নেই

মৃত্যুর ৪ বছর পর নির্দোষ প্রমাণিত সাবেক মেয়র কামাল

আকতার ফারুক শাহিন, বরিশাল
০০:১০, ২৪ জুলাই ২০২৫
আপডেট: ০০:২১, ২৪ জুলাই ২০২৫
আকতার ফারুক শাহিন, বরিশাল
০০:১০, ২৪ জুলাই ২০২৫
আপডেট: ০০:২১, ২৪ জুলাই ২০২৫
সাবেক মেয়র আহসান হাবিব কামাল। ফাইল ছবি

মৃত্যুর চার বছর পরে উচ্চ আদালতের রায়ে দুর্নীতির মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল।

বুধবার (২৩ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. সোহরাওয়ার্দীর একক বেঞ্চে দেওয়া এ সংক্রান্ত রায়ে কামালসহ পাঁচ আসামিকেই বেকসুর খালাস দেওয়া হয়। একইসঙ্গে এই মামলায় কামালের জামিন বাবদ সরকারি কোষাগারে জমা দেওয়া ৫০ লাখ টাকা তার পরিবারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে ২৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আহসান হাবিব কামালকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন বরিশালের তৎকালীন জেলা ও দায়রা জজ আদালত। সেই রায়ের পরিপ্রেক্ষিতে আট মাস কারাগারেও ছিলেন তিনি।

বিসিসির মেয়র থাকাকালে ১৯৯৫ সালের একটি ঘটনায় ২০০৯ সালে আহসান হাবিব কামালসহ সাতজনের রিরুদ্ধে ২৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই মামলায় ২০১৯ সালের ৯ নভেম্বর দেওয়া রায়ে কামালসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানা করেন বরিশালের জেলা ও দায়রা জজ আদালত। তখন এই রায়ে মামলার সাত আসামির মধ্যে দুজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৯ নভেম্বর থেকে ২০২০ সালের ১৬ জুলাই পর্যন্ত কারাগারে ছিলেন সাবেক মেয়র কামাল। কারাগারে থাকা অবস্থায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে ৫০ লাখ টাকার জামিননামায় তাকে মুক্তির নির্দেশ দেন বিচারপতি। নির্দেশনা অনুযায়ী ৫০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার পরও কামালের মুক্তি পেতে চার মাসেরও বেশি সময় লেগে যায়।

পরবর্তীতে ২০২১ সালের ৩০ জুলাই মারা যান সাবেক মেয়র কামাল। এদিকে, উচ্চ আদালতে চলমান মামলার রায়ে বুধবার কামালসহ আপচ আসামিকে বেকসুর খালাস ঘোষণা দেওয়া হয়েছে। নিম্ন আদালতের দেওয়া রায় পর্যালোচনা ও ২০ জন সাক্ষীর দেওয়া সাক্ষ্য বিবেচনায় নিয়ে এ রায় দেন বিচারপতি মো. সোহরাওয়ার্দী।

কামালের পক্ষের আইনজীবী বারিস্টার সানজিদ সিদ্দিকী জানান, সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ বিসিসির তৎকালীন মুখ্য নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে টাকা উত্তোলনের ঘটনায় মামলা করে দুদক। কিন্তু মুখ্য নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে টাকা উত্তোলন করা হলেও তাকে আসামি করা হয়নি।

এ ছাড়া, সড়ক ও জনপদের একজন প্রকৌশলীর তদন্তে আত্মসাতের প্রমাণ পেয়েছে বলে দাবি করেছিল দুদক। কিন্তু সেই নির্বাহী প্রকৌশলী উচ্চ আদালতে সাক্ষ্য দিতে আসেননি। সাক্ষীদের সাক্ষ্য বিচার বিশ্লেষণ করে বিচারপতি এই সিদ্ধান্তে উপনীত হন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। এ কারণে কামালের মৃত্যুর চার বছর পরে ঘোষিত উচ্চ আদালতের রায়ে কামালসহ পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

২০২২ সালের ৩০ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহসান হাবিব কামাল। তিনি কেন্দ্রীয় বিএন‌পির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ছিলেন।

হাইকোর্ট সাবেক মেয়র
১১ জানুয়ারি ২০২৬
দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না, আপিল করবেন আইনজীবী
১১ জানুয়ারি ২০২৬
বিএনপিপ্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের
০৭ জানুয়ারি ২০২৬
তফসিলের বৈধতা নিয়ে রিট শুনানি করতে অপারগ হাইকোর্ট
২৯ ডিসেম্বর ২০২৫
এক ডেপুটি ও তিন সহকারী অ্যাটর্নির নিয়োগ বাতিল
১৭ ডিসেম্বর ২০২৫
প্রাথমিকের ‘মেধা যাচাই পরীক্ষা’ স্থগিত
১৪ ডিসেম্বর ২০২৫
ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ কেন সংবিধান বিরোধী নয় : হাইকোর্ট
১৪ ডিসেম্বর ২০২৫
৮৫০১টি নন-ক্যাডার পদ সংরক্ষণের নির্দেশ
১১ ডিসেম্বর ২০২৫
জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট : হাইকোর্ট
১০ ডিসেম্বর ২০২৫
ইসির সিদ্ধান্ত অবৈধ, চারটি আসনই থাকছে বাগেরহাটে
০৩ ডিসেম্বর ২০২৫
২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই হালি ডিম বিক্রি হলো দুই হাজার টাকায়
  2. ৮ সহযোগীসহ সন্ত্রাসী শহিদ প্যাদা আটক, অস্ত্র উদ্ধার
  3. সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচার নিয়ে ইসির নির্দেশনা
  4. ‘সম্মতি সাপেক্ষে’ নারীদের মাতৃত্বকালীন কর্মঘণ্টা হবে ৫ ঘণ্টা
  5. কেউ সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, সবাই বাংলাদেশি : মির্জা আব্বাস
  6. ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে পেশাজীবীদের মিছিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x