Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ১৬ জুলাই ২০২৫
আপডেট: ২৩:৫৩, ১৬ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ১৬ জুলাই ২০২৫
আপডেট: ২৩:৫৩, ১৬ জুলাই ২০২৫
আরও খবর
এনসিপিকে জুলাই সনদের বাইরে কিছু না চাওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের
ফুটপাতে হকার বসতে না দেওয়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আহত ৬
ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে যেভাবে সাহায্য করেছে চীন
পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হওয়ায় গেরুয়া পতাকা বাংলাদেশে এসে গেছে : নাসীরুদ্দিন পাটোয়ারী
মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৪, চলছে কারফিউ

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ১৬ জুলাই ২০২৫
আপডেট: ২৩:৫৩, ১৬ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ১৬ জুলাই ২০২৫
আপডেট: ২৩:৫৩, ১৬ জুলাই ২০২৫
ছবি : ইউএনবি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আজ বিকেল পৌনে ৩টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ শেষে মাদারীপুরে যাওয়ার পথে শহরের লঞ্চঘাট, পৌরসভার সামনেসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস এই চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন শহরের থানাপাড়ার সোহেল রানা (৩৫), রমজান কাজী (২৪), সদর উপজেলার ভেড়ার বাজারের ইমন (১৬) ও শহরের পোস্ট অফিস রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৮)। ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

এদিকে, গোপালগঞ্জে এনসিপির সভা ঘিরে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষের পর কারফিউ জারি করেছে সরকার। আজ বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে পরদিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার বিকেল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ। সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। পরে পৌরপার্ক এলাকা ত্যাগ করার কিছু সময় পর হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর।

এ সময় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির নেতারা।

পরে অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপির নেতারা। আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা পরে গোপালগঞ্জ ত্যাগ করেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬ গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়ে। এই বহরে থাকা এনসিপি নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা।

গোপালগঞ্জ এনসিপি সমাবেশ হামলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন সংঘর্ষে নিহত কারফিউ
২০ জুলাই ২০২৫
গোপালগঞ্জে হয়রানি-গ্রেপ্তারের প্রতিবাদ বিএনপির
২০ জুলাই ২০২৫
চার দিন পর গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার
২০ জুলাই ২০২৫
গোপালগঞ্জে নিহত চারজনের ময়নাতদন্ত প্রসঙ্গে যা জানাল হাসপাতাল
২০ জুলাই ২০২৫
গোপালগঞ্জে চার হত্যা মামলায় আসামি ৫ হাজার ৪০০
২০ জুলাই ২০২৫
গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
১৯ জুলাই ২০২৫
গোপালগঞ্জে ছাত্রলীগের সভাপতিসহ ৩৫৪ জনের বিরুদ্ধে মামলা
১৯ জুলাই ২০২৫
গোপালগঞ্জে কারফিউর সময়সীমা বাড়ল
১৯ জুলাই ২০২৫
গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল
১৮ জুলাই ২০২৫
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫
১৮ জুলাই ২০২৫
গোপালগঞ্জে এখনও থমথমে পরিবেশ, জনমনে আতঙ্ক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত সংসদ সদস্য
  2. অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেপ্তার
  3. মানিকগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
  4. এমপিও বহাল রাখতে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
  5. ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  6. হকারদের জন্য নির্ধারিত সেই জায়গাগুলো গাড়ি-মোটরসাইকেলের দখলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x