Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৩৫, ০২ জুলাই ২০২৫
আপডেট: ১০:৩৮, ০২ জুলাই ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৩৫, ০২ জুলাই ২০২৫
আপডেট: ১০:৩৮, ০২ জুলাই ২০২৫
আরও খবর
ক্রীড়া কার্ড পেলেন আরও ১৭১ খেলোয়াড়
সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব
তরুণ ডায়াবেটিস রোগীদের ৫ জনে ১ জন ‘মডি’তে আক্রান্ত
হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত : ধর্মমন্ত্রী
সরকার গণমাধ্যম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : উপদেষ্টা আসিফ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৩৫, ০২ জুলাই ২০২৫
আপডেট: ১০:৩৮, ০২ জুলাই ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৩৫, ০২ জুলাই ২০২৫
আপডেট: ১০:৩৮, ০২ জুলাই ২০২৫
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার মরক্কোর রাবাতে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো)’র সদরদপ্তরে মহাপরিচালক ড. সালিম এম. আল মালিকের সঙ্গে বৈঠক করেন। ছবি : বাসস

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বাংলাদেশের তরুণ সমাজের সম্ভাবনা ও কর্মক্ষমতা অত্যন্ত প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২ জুলাই) মরক্কোর রাবাতে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো)’র সদরদপ্তরে মহাপরিচালক ড. সালিম এম. আল মালিকের সঙ্গে বৈঠকে এ কথা বলেন উপদেষ্টা।

সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের যুব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ও এসব উদ্যোগে আইসেসকোর সক্রিয় সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে তিনি বাংলাদেশে ‘ইসলামিক কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার’ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি, আইসেসকোর অন্যান্য দেশে পরিচালিত প্রকল্পগুলোর আদলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম সম্প্রসারণে সংস্থাটির সহযোগিতা কামনা করেন।

সে সময় ড. সালিম মুসলিম দেশগুলোতে শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন, পরিবেশ, স্বাস্থ্য ও সংস্কৃতির প্রসারে আইসেসকোর অব্যাহত কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে আইসেসকোকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ প্রশংসার দাবিদার।

ড. সালিম আরও বলেন, সংস্থাটি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে আগ্রহী ও প্রতিশ্রুতিশীল তরুণদের আন্তর্জাতিক পরিসরে সুযোগ দিতে বদ্ধপরিকর। এ ছাড়া আইসেসকোর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে বাংলাদেশের মেধাবীদের যুক্ত করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতিকে অনুকরণীয় হিসেবে আখ্যায়িত করেন ড. সালিম। আইসেসকো মহাপরিচালক বলেন, মুসলিম বিশ্বের অন্যান্য দেশেও এই অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। এ লক্ষ্যে সংস্থার জলবায়ু কার্যক্রমে বাংলাদেশের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে আহ্বান জানান তিনি। পাশাপাশি, আইসেসকোর উচ্চপর্যায়ে একজন বাংলাদেশি বিশেষজ্ঞকে যুক্ত করার আগ্রহ জানান।

বৈঠকে তিনি আফ্রিকার আইসেসকোভুক্ত দেশগুলোতে গ্রামীণ ব্যাংকের মডেলে ক্ষুদ্রঋণ প্রকল্প সম্প্রসারণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন।

দুপক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ ‘দ্য ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড মিউজিয়াম অব দ্য প্রফেট মুহাম্মদ (সা.) অ্যান্ড ইসলামিক সিভিলাইজেশন’ পরিদর্শন করেন। আসিফ মাহমুদ আশা প্রকাশ করেন, বাংলাদেশের ঐতিহ্য ও ইসলামি সংস্কৃতি ভবিষ্যতে এই জাদুঘরের অংশ হতে পারে এবং বাংলাদেশেও এ ধরনের একটি জাদুঘর প্রতিষ্ঠা করা যেতে পারে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তরুণ সরকার
০১ ফেব্রুয়ারি ২০২৬
‘গণভোটে হ্যাঁ জয়ী করে শহীদদের আত্মত্যাগের কিছুটা প্রতিদান দিতে পারব’
২৯ জানুয়ারি ২০২৬
গত ১৭ মাসে নতুন নির্যাতনের মুখে পড়েছে দেশ : আসিফ মাহমুদ
২৯ ডিসেম্বর ২০২৫
অবশেষে এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে
২২ ডিসেম্বর ২০২৫
মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
১২ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন আসিফ মাহমুদ
১৬ নভেম্বর ২০২৫
জুলাই শহীদদের মরদেহের ফরেনসিক শুরু ৭ ডিসেম্বর 
০৯ নভেম্বর ২০২৫
ঢাকা থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ, পদত্যাগ নিয়ে যা বললেন
০৭ নভেম্বর ২০২৫
‘১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত’
১৪ অক্টোবর ২০২৫
ফিফার অর্থ ফেরত যাওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
০৯ অক্টোবর ২০২৫
চাঁনখারপুলে ছয় জনকে হত্যা : ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন উপদেষ্টা আসিফ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আরও ১৯ জেলায় ‘ফুয়েল পাস’ নিবন্ধন শুরু
  2. সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  3. কেশবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
  4. বর্তমান সরকার জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে আগ্রহী : পানিসম্পদমন্ত্রী
  5. দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
  6. ৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুত, সাবেক সেনা সদস্যকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x