Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২৩:২৫, ২৭ জুন ২০২৫
আপডেট: ২৩:২৬, ২৭ জুন ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২৩:২৫, ২৭ জুন ২০২৫
আপডেট: ২৩:২৬, ২৭ জুন ২০২৫
আরও খবর
আসামের মুখ্যমন্ত্রীর বাংলাদেশ বিরোধী মন্তব্য, ভারতের হাইকমিশনারকে তলব
দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে নিরাপত্তার দাবি জানালেন জামায়াতের এমপি মাছুম মোস্তফা
ট্রাম্প কি নিরাপদ? সর্বশেষ যা জানা গেল
ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনা : নিরাপত্তার চাদরে রাওয়ালপিন্ডি

বাংলাদেশে সব ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২৩:২৫, ২৭ জুন ২০২৫
আপডেট: ২৩:২৬, ২৭ জুন ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২৩:২৫, ২৭ জুন ২০২৫
আপডেট: ২৩:২৬, ২৭ জুন ২০২৫
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে দুর্গা মন্দির ভাঙচুর নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে সরকার জানিয়েছে, বাংলাদেশে সব ধর্মীয় উপাসনালয় ও সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

আজ শুক্রবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের উদার সাংস্কৃতিক ঐতিহ্যে প্রত্যেক নাগরিক—যার যেই ধর্ম বা বিশ্বাসই থাকুক না কেন, স্বাধীনভাবে বাস করে এবং উন্নতি করতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গণমাধ্যমের প্রতিবেদনে খিলক্ষেত এলাকায় দুর্গা মন্দির ভাঙচুরের যে অভিযোগ উঠেছে, তা পুরো ঘটনা উপেক্ষা করে প্রচারিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের দুর্গাপূজার সময় স্থানীয় হিন্দু সম্প্রদায় বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন একটি জমিতে পূর্ব অনুমতি ছাড়া অস্থায়ী পূজা মণ্ডপ স্থাপন করে। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে পূজা আয়োজনের অনুমতি দেয়। শর্ত ছিল পূজা শেষে ওই মণ্ডপ সরিয়ে নিতে হবে। কিন্তু পূজা শেষে মণ্ডপ সরানোর কথা থাকলেও আয়োজকরা তা না করে সেখানে ‘মহাকালী’ প্রতিমা স্থাপন করেন এবং পরবর্তীতে মণ্ডপটিকে স্থায়ী রূপ দেওয়ার উদ্যোগ নেন। যা ছিল রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে তাদের নিজস্ব সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২০২৪ সালের ডিসেম্বর মাসে রেলওয়ে কর্তৃপক্ষ স্থানীয়দের সঙ্গে আলোচনা করে এবং এলাকায় থাকা অবৈধ দোকান, রাজনৈতিক কার্যালয়সহ সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেয়।’

রেলওয়ে বলেছে, ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন নির্মাণ প্রকল্পের আওতায় পূর্বদিকে ২০০ ফুট পর্যন্ত জমি তাদের প্রয়োজন। অথচ ওই জমিতে শত শত অবৈধ স্থাপনা নির্মিত হয়েছে। কয়েক মাস ধরে বারবার সতর্ক করার পরও অবৈধ দখলদাররা জমি ছাড়েনি। অবশেষে ২৪ ও ২৫ জুন রেলওয়ে আবারও সকলকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলে। ২৬ জুন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষ খিলক্ষেত এলাকায় অস্থায়ী মণ্ডপসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে।

মন্ত্রণালয় জানিয়েছে, উচ্ছেদ চলাকালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণে পূর্ণ মর্যাদায় মণ্ডপের প্রতিমা বালু নদীতে বিসর্জন দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের প্রচলিত আইনের আওতায় নির্মিত সব ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা সরকার নিশ্চিত করে। তবে কোনো ধর্মীয় স্থাপনা যদি অবৈধভাবে সরকারি জমি দখল করে তৈরি হয়, তা গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় আয়োজকরা রেলওয়ে কর্তৃপক্ষের আস্থা ও সদিচ্ছার অপব্যবহার করেছেন বলে মন্তব্য করেছে মন্ত্রণালয়।

সরকার সবার প্রতি আহ্বান জানিয়েছে, বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে বাস্তবতা বিবেচনায় নিয়ে শান্ত থাকতে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মন্দির নিরাপত্তা
২৮ ডিসেম্বর ২০২৩
তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাবে ভারতের আপত্তি থাকলে ভূরাজনৈতিক বিবেচনায় এগোতে হবে : পররাষ্ট্র মন্ত্রণালয়
২৮ ডিসেম্বর ২০২৩
নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের পর্যবেক্ষকদের আবেদন : পররাষ্ট্র মন্ত্রণালয়
২১ ডিসেম্বর ২০২৩
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে চীন-রাশিয়াসহ ৯ দেশ : পররাষ্ট্র মন্ত্রণালয়
১৯ নভেম্বর ২০২৩
নির্বাচন নিয়ে আর কোনো বিদেশি হস্তক্ষেপ আসবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৮ নভেম্বর ২০২৩
ফারজানা মিথিলাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক নিয়োগ
১৩ সেপ্টেম্বর ২০২৩
লিবিয়ায় ঘূর্ণিঝড়-বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠাবে বাংলাদেশ
০৮ সেপ্টেম্বর ২০২৩
বিচারিক প্রক্রিয়া প্রভাবিত করতে ওএইচসিএইচআরের প্রচেষ্টায় সরকারের উদ্বেগ
১৮ আগস্ট ২০২৩
নির্বাচনের প্রাক্কালে অপপ্রচার ঠেকাতে বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশনা
২৬ জুলাই ২০২৩
১৩ মিশনপ্রধানকে ডেকে অসন্তোষ জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
২৫ জুলাই ২০২৩
যুক্তরাষ্ট্রসহ ১৩ বিদেশি মিশনের প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে সকাল পর্যন্ত, ৬ অঞ্চলে সতর্কতা
  2. হজযাত্রীদের বিমান ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা কমানো হতে পারে : বিমান প্রতিমন্ত্রী
  3. আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  4. ঘোষণা দিয়েই কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়া, আতঙ্কে নগরবাসী
  5. কৃষি কার্ড সম্পর্কে যারা অবগত নন তারাই সমালোচনা করছেন : কৃষিমন্ত্রী
  6. সাবেক পাসপোর্ট কর্মকর্তার ছেলের অস্বাভাবিক মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x