Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:০৫, ২৫ জুন ২০২৫
আপডেট: ১৮:০৭, ২৫ জুন ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:০৫, ২৫ জুন ২০২৫
আপডেট: ১৮:০৭, ২৫ জুন ২০২৫
আরও খবর
দায়িত্ব শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ভিভিআইপি প্রটোকল পাবেন ৬ মাস
জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২
প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২
পৃথিবীকে বাঁচাতে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে : ইউনূস সেন্টারের বিবৃতি

সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হবে : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:০৫, ২৫ জুন ২০২৫
আপডেট: ১৮:০৭, ২৫ জুন ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:০৫, ২৫ জুন ২০২৫
আপডেট: ১৮:০৭, ২৫ জুন ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।”

ড. ইউনূস বলেন, ‘মাদকের পাচার ও অপব্যবহার একটি বহুমুখী ও জটিল সমস্যা। আমাদের যুব সমাজের একটি উল্লেখযোগ্য অংশ আজ মাদকের কবলে পড়ে মেধা ও সৃজনশীলতা হারিয়ে ফেলছে। মাদকের অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য ও অর্থনীতিসহ জীবন ঘনিষ্ঠ বিভিন্ন উপাদান ও সূচকের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়ছে। বিঘ্নিত হচ্ছে দেশের শান্তি ও নিরাপত্তা।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠ প্রশাসনকে সম্মিলিতভাবে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। মাদক নির্মূলে গণসচেতনতা ও জনসম্পৃক্ততার প্রয়োজন রয়েছে।’

ড. ইউনূস মাদক সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, সুশীল সমাজ, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতৃবৃন্দ, ছাত্রছাত্রী, চিকিৎসক, সমাজকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা মাদক

সংশ্লিষ্ট সংবাদ: ড. মুহাম্মদ ইউনূস

০৮ এপ্রিল ২০২৬
পৃথিবীকে বাঁচাতে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে : ইউনূস সেন্টারের বিবৃতি
০৬ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ
২৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি বাসভবন ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে
  2. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. তাপপ্রবাহ, কালবৈশাখী ও ঘূর্ণিঝড় নিয়ে চলতি মাসের পূর্বাভাস
  4. ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার সময় আরও বাড়বে : খাদ্য প্রতিমন্ত্রী
  5. শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য
  6. কারা ফটকে শেষ বারের মতো সন্তানের মুখ দেখলেন বাবা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x