Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১০, ২০ জুন ২০২৫
আপডেট: ২১:১৪, ২০ জুন ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১০, ২০ জুন ২০২৫
আপডেট: ২১:১৪, ২০ জুন ২০২৫
আরও খবর
নেপালের নির্বাচনে ভোটগণনায় ওলি’র দুর্গে এগিয়ে ‘বালেন’ শাহ
শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা পেল ৫ প্রার্থীর মনোনয়নপত্র
গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের ফলাফলের অপেক্ষায় নেপাল
দ্রুত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : ফকির মাহবুব
পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আগামী নির্বাচনে ইসলামপন্থি দলগুলোর সমঝোতার প্রস্তুতি চলছে : ইসলামী আন্দোলন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১০, ২০ জুন ২০২৫
আপডেট: ২১:১৪, ২০ জুন ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১০, ২০ জুন ২০২৫
আপডেট: ২১:১৪, ২০ জুন ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামপন্থি দলগুলোর একটি সমঝোতার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘সমঝোতা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কতিপয় দল নির্বাচনি আশ্বাস দেওয়া শুরু করে দিয়েছে, যা অতীতেও দিয়েছিল কিন্তু ফলাফল হয়েছে শূন্য। তাদের ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য সতর্ক থাকতে হবে।’

আজ শুক্রবার (২০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ ও ১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এসব কথা বলেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, আগামী ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকার এবং দেশবাসীকে নতুন বার্তা দেবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক, আলহাজ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, শরীফুল ইসলাম আরিফ, মফতী আব্দুল কুদ্দুস রশিদী, মুফতী আরমান হোসাইন ও আলহাজ গোলাম মোস্তফা। 

এ ছাড়া ঢাকা-১৫ ও ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাই অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা উত্তরের সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম। প্রার্থী বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী ওয়ালী উল্লাহ, ডা. মুজিবুর রহমান, মুফতী নিজাম উদ্দীন, মুফতী হাবিবুল্লাহ ও মুহাম্মাদ নাজমুল হাসান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন ইসলামপন্থি দল সমঝোতা ফজলে বারী মাসউদ
২৬ জুলাই ২০২৫
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
২১ জুলাই ২০২৫
ইসলাম ক্ষমতায় এলে একজনও না খেয়ে থাকবে না : ফয়জুল করীম
২১ জুলাই ২০২৫
ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে যা বললেন চরমোনাই পীর
০৮ জুলাই ২০২৫
সংস্কারহীন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে : ফয়জুল করীম
২৮ জুন ২০২৫
জোটবদ্ধ ইসলামি দলগুলো আগামীর প্রধান রাজনৈতিক শক্তি : রেজাউল করিম
২৮ জুন ২০২৫
মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা
২৫ জুন ২০২৫
বিএনপি এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করছে : ফয়জুল করীম
১২ জুন ২০২৫
নির্বাচন ও জুলাই সনদ নিয়ে যা বললেন মাওলানা গাজী আতাউর রহমান
০৩ জুন ২০২৫
দিনাজপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন
২৭ মে ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা অর্জন করেছি : চরমোনাই পীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কবিরাজ রেখা রানী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
  2. আরাকান আর্মির হাতে আটক ৩ কিশোরকে ফিরিয়ে আনল বিজিবি
  3. দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  4. রেশনিং পদ্ধতিতে রোববার থেকে জ্বালানি তেল বিক্রি : প্রতিমন্ত্রী
  5. জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিলো সরকার
  6. সিরাজদীখানে রেললাইনের রেলিং চুরির সময় পিকআপসহ আটক ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x