Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৯ জুন ২০২৫
আপডেট: ১৯:৪১, ০৯ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৯ জুন ২০২৫
আপডেট: ১৯:৪১, ০৯ জুন ২০২৫
আরও খবর
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করলেন আকবর হোসেন
পৃথিবীকে বাঁচাতে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে : ইউনূস সেন্টারের বিবৃতি
অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৯ জুন ২০২৫
আপডেট: ১৯:৪১, ০৯ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৯ জুন ২০২৫
আপডেট: ১৯:৪১, ০৯ জুন ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ছবি : প্রেস উইং

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

এর আগে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

গত ৪ জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এই সফর সম্পর্কে এক ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, অন্যান্য সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্বরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।

‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ

বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ, অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’-এর জন্য মনোনীত করেছেন। জনগণ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রচারে তার আজীবন কাজের সম্মানার্থে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হবে। আগামী ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন, যা তৎকালীন প্রিন্স অব ওয়েলসের প্রতিষ্ঠিত একটি যুক্তরাজ্য-ভিত্তিক দাতব্য সংস্থা, প্রতি বছর টেকসই উন্নয়ন এবং মানবিক কারণে অনুকরণীয় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে।

অন্যান্য কার্যক্রম ও প্রত্যাবর্তনের সময়

সফরকালে অধ্যাপক ইউনূস কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি বাংলাদেশের বৃহত্তর আন্তর্জাতিক কর্মকাণ্ড তুলে ধরবেন। তার জনসাধারণের কূটনীতি প্রচেষ্টার অংশ হিসেবে তিনি ১১ জুন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টা ১৪ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর লন্ডন দ্বিপাক্ষিক বৈঠক
২১ জানুয়ারি ২০২৬
এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
২০ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
২০ জানুয়ারি ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
২০ জানুয়ারি ২০২৬
দেশে নতুন চার থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
১৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
১৯ জানুয়ারি ২০২৬
নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে : প্রধান উপদেষ্টা
১৮ জানুয়ারি ২০২৬
অধিকাংশ কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা, স্থাপন জানুয়ারির মধ্যে : প্রধান উপদেষ্টা
১৮ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক সন্ধ্যায়
১৫ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সাক্ষাতে তারেক রহমান
১৪ জানুয়ারি ২০২৬
‘১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, একদিন আগেও নয়, পরেও নয়’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যে কারণে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
  2. অতিরিক্ত টাকায়ও মেলেনি প্রবেশপত্র, পরীক্ষা দেওয়া হলো না রোমানের
  3. অসহনীয় তাপপ্রবাহ, গরম কমবে কবে জানাল আবহাওয়া অফিস
  4. তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ : মির্জা ফখরুল
  5. শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি
  6. পাটক্ষেতে কুকুর যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x