প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক সন্ধ্যায়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রোবাবর দুপুরে এক বিজ্ঞপ্তিতে এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদলে আরও থাকবেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক