Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:১৫, ২৬ মে ২০২৫
আপডেট: ২০:১৭, ২৬ মে ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:১৫, ২৬ মে ২০২৫
আপডেট: ২০:১৭, ২৬ মে ২০২৫
আরও খবর
এমপি বীথিকাকে অভিনন্দন জানিয়ে কমলনগরে আনন্দ মিছিল ও পথসভা
সংরক্ষিত নারী এমপিরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন : মির্জা ফখরুল
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য
হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সিলেটে নির্মাণ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর, যোগ দিলেন সুধী সমাবেশে

নয়াপল্টনে বিএনপির ৩ অঙ্গসংগঠনের যুব সমাবেশ বুধবার

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:১৫, ২৬ মে ২০২৫
আপডেট: ২০:১৭, ২৬ মে ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:১৫, ২৬ মে ২০২৫
আপডেট: ২০:১৭, ২৬ মে ২০২৫

বিএনপির তিনটি অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—আগামী বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের যুব সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। এতে অন্তত ১৫ লাখ তরুণ অংশ নেবে বলে আশা করছেন আয়োজকরা।

আজ সোমবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

এস এম জিলানী বলেন, ‘আমরা চট্টগ্রামের সমাবেশে তরুণদের ব্যাপক সাড়া পেয়েছি। খুলনা ও বগুড়াতেও লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। ঢাকায় আমরা আশা করছি–অন্তত ১৫ লাখ তরুণ অংশ নেবেন, যা আগের সব রেকর্ড ভেঙে দেবে।’

এস এম জিলানী আরও বলেন, ‘ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে তরুণরা সমাবেশে যোগ দেবেন।’

তরুণরা ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে জিলানী বলেন, ‘এই সমাবেশে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তুলবে। এই কর্মসূচির মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনে তরুণদের অংশগ্রহণ আরও এক ধাপ এগিয়ে যাবে।’

রাজনৈতিক ১০টি বিভাগ থেকে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে গত ২৮ এপ্রিল চারটি সেমিনার ও চারটি যুব সমাবেশের ঘোষণা দেয় বিএনপির এই তিন অঙ্গ সংগঠন। এই কর্মসূচি শুরু হয় ৯ মে চট্টগ্রামে। এরপর খুলনা ও বগুড়ায় সমাবেশ হয়। শেষ সমাবেশটি হবে ২৮ মে (বুধবার) ঢাকায়।

ঢাকার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণদের উদ্দেশে দলের রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল উপস্থাপন করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ সমাবেশে বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, ঢাকায় দুই দিনের কর্মসূচি তরুণ প্রজন্মকে ঘিরেই তৈরি করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হবে ‘তরুণদের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার। এতে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহের তরুণ প্রতিনিধিরা অংশ নেবেন। আগামী বুধবার হবে ‘তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশ।

বিএনপি নয়াপল্টন যুব সমাবেশ

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

০৫ মে ২০২৬
এমপি বীথিকাকে অভিনন্দন জানিয়ে কমলনগরে আনন্দ মিছিল ও পথসভা
২৯ এপ্রিল ২০২৬
বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
২৯ এপ্রিল ২০২৬
বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুবককে গুলি, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও হামলা
  2. কালবৈশাখী হতে পারে যেসব জেলায়, সাবধানে চলাচলের পরামর্শ
  3. ড্রামট্রাক চাপায় নিহত ১, ট্রাকে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ
  4. ঢাকায় কি আজ বৃষ্টি হবে? জানাল আবহাওয়া অফিস
  5. সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নুসরাত তাবাসসুম
  6. জ্বালানি খাতে মিথেন নিঃসরণ রেকর্ডের কাছাকাছি : আইইএ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x