Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৮:৩০, ১৪ এপ্রিল ২০২৫
আপডেট: ১৮:৩৩, ১৪ এপ্রিল ২০২৫
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৮:৩০, ১৪ এপ্রিল ২০২৫
আপডেট: ১৮:৩৩, ১৪ এপ্রিল ২০২৫
আরও খবর
পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে : ডিএমপি কমিশনার
বৈশাখে মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ধার্য
‘আনন্দ’ বা ‘মঙ্গল’ নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা : সংস্কৃতিমন্ত্রী
‘আনন্দ শোভাযাত্রা’ নামেই বাংলা নববর্ষ উদযাপন করা হবে

সোনারগাঁয় লোক ও কারু শিল্প ফাউন্ডেশনে বর্ষবরণ ও বৈশাখী মেলা

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৮:৩০, ১৪ এপ্রিল ২০২৫
আপডেট: ১৮:৩৩, ১৪ এপ্রিল ২০২৫
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৮:৩০, ১৪ এপ্রিল ২০২৫
আপডেট: ১৮:৩৩, ১৪ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বৈশাখী শোভাযাত্রা। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছরপূর্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় ফাউন্ডেশনে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা।

এর আগে সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রথম গেট থেকে শুরু হয়ে দ্বিতীয় গেট দিয়ে মেলার মাঠে গিয়ে শেষ হয়। বর্ণিল এই শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।

ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে এর চত্বর। ফাউন্ডেশনের ফটক থেকে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত বিভিন্ন ধরনের আলোকসজ্জাসহ বিভিন্ন গ্রামীণ মোটিফ দিয়ে সাজানো হয়েছে। ফাউন্ডেশনের প্রতিটি সড়কে আঁকা হয়েছে বিভিন্ন ধরনের আলপনা। এতে ফাউন্ডেশন চত্বরে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। এই মেলা আজ থেকে চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

মেলা উদ্বোধন অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য চন্দ্র শেখর সাহা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান প্রমুখ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা বলেন, বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পাশাপাশি লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছরপূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, কারুশিল্প, হাতপাখা, কাঠখোদাইশিল্প, পটচিত্র শিল্প, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্প এবং ক্ষদ্র-নৃ-গোষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন এবং বিপণনের সুযোগ রয়েছে।

মেলা চলাকালে প্রতিদিনই থাকবে বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। থাকবে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা তিন গুটি, সাত গুটি, বাঘবন্দি, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা। আর রসনাতৃপ্তির জন্য থাকবে মুখরোচক সব বাঙালি খাবার।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় গৌরবদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁ জাদুঘর নামেও পরিচিত। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও পুনরুজ্জীবিত করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৭৫ সালের ১২ মার্চ সরকার এক প্রজ্ঞাপনবলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে।

নারায়ণগঞ্জ জাদুঘর লোকশিল্পী বর্ষবরণ বৈশাখী মেলা পহেলা বৈশাখ
১৪ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন দুই স্বতন্ত্র প্রার্থী
১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে কারখানার বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ
০৩ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল
০৩ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৬ জনের
২৯ ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান
২৬ ডিসেম্বর ২০২৫
লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ২ শ্রমিকের মরদেহ উদ্ধার
২৬ ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ৩০০ ফিট সড়কে পরিচ্ছন্নতা অভিযান
২৫ ডিসেম্বর ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাতার প্রবাসীসহ বিএনপিনেতাদের গাড়িতে ডাকাতি, আহত ১৭
২১ ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জে ফেরি থেকে ট্রাকের ধাক্কায় নদীতে ডুবে যাওয়া তিনজনের মরদেহ উদ্ধার
০৮ ডিসেম্বর ২০২৫
বাসি গ্রিল সংরক্ষণ, সুগন্ধ্যা রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাম্প থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
  2. জবাইকৃত ১৩ ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা
  3. কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়কে, ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
  4. বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্য : ২৮ বিচারককে শোকজ
  5. ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন ডা. এ জেড এম জাহিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x