Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এখলাছ উদ্দিন, গাজীপুর (কালীগঞ্জ-কাপাসিয়া)
১৮:০৫, ০১ এপ্রিল ২০২৫
আপডেট: ১৮:৫৯, ০১ এপ্রিল ২০২৫
এখলাছ উদ্দিন, গাজীপুর (কালীগঞ্জ-কাপাসিয়া)
১৮:০৫, ০১ এপ্রিল ২০২৫
আপডেট: ১৮:৫৯, ০১ এপ্রিল ২০২৫
আরও খবর
কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করছেন আব্দুস সাত্তার
শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল
নির্মাণের ২ বছরেও চালু হয়নি মা ও শিশুকল্যাণ কেন্দ্র
সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান রিমান্ডে
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

শিল্পায়নের যুগে বিলীন হয়ে যাচ্ছে কালীগঞ্জের মৃৎশিল্প

এখলাছ উদ্দিন, গাজীপুর (কালীগঞ্জ-কাপাসিয়া)
১৮:০৫, ০১ এপ্রিল ২০২৫
আপডেট: ১৮:৫৯, ০১ এপ্রিল ২০২৫
এখলাছ উদ্দিন, গাজীপুর (কালীগঞ্জ-কাপাসিয়া)
১৮:০৫, ০১ এপ্রিল ২০২৫
আপডেট: ১৮:৫৯, ০১ এপ্রিল ২০২৫
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রোদে শুকাতে দেওয়া হয়েছে মাটির তৈরি তৈজসপত্র। ছবি : এনটিভি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। কালের বিবর্তন আর শিল্পায়নের যুগে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে শিল্পটি। এই উপজেলায় বংশ পরম্পরায় এখনো মৃৎশিল্পকে আকঁড়ে ধরে বেঁচে আছে অনেক পরিবার। তবে প্লাস্টিকের জিনিসপত্রের দাপটে ভিন্ন পেশায় চলে যাচ্ছেন তাদের অনেকে। যে কারণে হারাতে বসেছে হাজার বছরের ঐতিহ্যের এই শিল্প। কালীগঞ্জ উপজেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প হলো মৃৎশিল্প। পূর্ব-পুরুষদের ঐতিহ্য এবং বর্তমান সময়ে পারিবারিক চাহিদা পূরণের জন্য এই শিল্পে উপজেলার জামালপুর ও বক্তারপুর ইউনিয়নের প্রায় ১৫০টি পরিবার এখনো কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, হাত এবং চাকার সাহায্যে কাদামাটি দিয়ে বিভিন্ন দ্রব্যাদি তৈরির পর কাঁচা থাকতে থাকতে তাতে কাঠি দিয়ে পাতা, ফুল, পাখি ও বিভিন্ন বৈচিত্র্যময় নকশা করা হয় মাটির তৈরি জিনিসগুলোতে। কখনো আবার সেগুলো পোড়ানোর পর এতে নানা রঙের আকর্ষণীয় নকশাও করা হয়।

মৃৎশিল্পের সঙ্গে যুক্ত বক্তারপুর ইউনিয়নের নাওয়ান গ্রামের হরে কৃষ্ণ পাল বলেন, এ পেশায় থেকে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। সংসার আর চলছে না। পরিবারের লোকজন নিয়ে বেঁচে থাকার উপক্রম নেই। তাই অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছি।

হরে কৃষ্ণ পাল আরও বলেন, কালীগঞ্জ মৃৎশিল্পের জন্য একসময় বিখ্যাত ছিল। বর্তমানে অ্যালুমিনিয়াম, স্টিল, প্লাস্টিক, সিরামিক, চিনামাটির আধুনিক তৈজসপত্রের কারণে মৃৎশিল্প হারিয়ে যেতে বসেছে। এছাড়া মাটি, জ্বালানিসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও রয়েছে। এখন মৃৎশিল্পের জন্য পৃষ্ঠপোষকতা প্রয়োজন। 

হরে কৃষ্ণ পাল জানান, যে পরিবারগুলো কাজ করছে, তারা নানা প্রতিকূলতার মধ্যে কোনো রকমে টিকে আছে। ১৫ থেকে ২০ বছর আগেও দৈনন্দিন নানা কাজে মাটির তৈরি জিনিসপত্রের ব্যাপক ব্যবহার থাকলেও আধুনিকতার স্রোতে আজ হারিয়ে যেতে বসেছে সুপ্রাচীন এই শিল্প।

হাত দিয়ে তৈরি করা হচ্ছে মাটির তৈজসপত্র। ছবি : এনটিভি

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদে এ বিষয়ে এনটিভি অনলাইনকে বলেন, এই প্রাচীন শিল্প আমাদের কালীগঞ্জে আছে তা আমার জানা ছিল না। সরেজমিনে আমি পরিদর্শন করবো। আমাদের পক্ষ থেকে এই শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতা করা হবে।

গাজীপুর মৃতশিল্প

সংশ্লিষ্ট সংবাদ: গাজীপুর

০৩ আগস্ট ২০২৬
দুর্নীতির অভিযোগে থানা ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীই বরখাস্ত
২৫ জুলাই ২০২৬
শ্রীপুরে যুবককে রাতভর নির্যাতন, থানায় অভিযোগ
২১ জুলাই ২০২৬
হাতকড়া খুলে পালানো ৩২ মামলার সেই আসামি গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ
  2. বিদায়ের ইঙ্গিত দিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিব
  3. বুড়িগঙ্গা-তুরাগ দূষণ বন্ধে সমন্বিত কার্যকর পদক্ষেপ নিতে হবে : পরিবেশমন্ত্রী
  4. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ
  5. সর্বজনীন পেনশনের ‘প্রগতি’ স্কিমে এনজিও কর্মীদের অন্তর্ভুক্তির আহ্বান
  6. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x