Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:০৫, ২৭ মার্চ ২০২৫
আপডেট: ১৯:০৭, ২৭ মার্চ ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:০৫, ২৭ মার্চ ২০২৫
আপডেট: ১৯:০৭, ২৭ মার্চ ২০২৫
আরও খবর
বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল
কুমিল্লায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক
সৌদি আরব থেকে ফেরা হলো না রাসেলের
অবৈধ ৬ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯
গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি, থানায় অভিযোগ

কুমিল্লায় ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:০৫, ২৭ মার্চ ২০২৫
আপডেট: ১৯:০৭, ২৭ মার্চ ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:০৫, ২৭ মার্চ ২০২৫
আপডেট: ১৯:০৭, ২৭ মার্চ ২০২৫
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান। ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগরে ঘুষ ও চাঁদা দাবির অভিযোগে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে মো. মেহেদী হাসান নামে এক ইলেকট্রিশিয়ান বাদী হয়ে মামলাটি করেন।

আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মের মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন—বাঙ্গরা উপজেলার আকুবপুর গ্রামের ওবায়দুল্লাহ হক সিদ্দিকী (৪০), ত্রিশ গ্রামের আল মামুন (৩০), মুরাদনগর গ্রামের সাজিদ (২৫), বাহারামের কান্দা গ্রামের আরাফাত (২৫), নবীপুর গ্রামের মিজান (২৮), একই গ্রামের ফয়সাল (৩০), বাখর নগর গ্রামের এনামুল হক আসিফ (৩২), মুরাদনগরের মাহি (২৫), জিসান (২৫), নোয়াকান্দি গ্রামের ইকরাম (২২), একই এলাকার সাইম (২০), নিমাইকান্দের নাঈম (২৫), বাখর নগরের মহিউদ্দিন (২৮), একই এলাকার সাইফুল ইসলাম (২৭), একই এলাকার তৌহিদ রাসেল (২৮), একই এলাকার রাসেল (২৮), ত্রিশ এলাকার হাবিব (২৮), মুরাদনগর উত্তর পাড়ার  ইমন (২৪), আলীর চরের ইব্রাহিম (৩২) প্রমুখ।

আদালত সূত্র জানায়, ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজি চালক আবু কালামকে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে যায়। খবর পেয়ে তাঁর ভাইকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে ওসি জাহিদুর রহমান এক লাখ টাকা ঘুষ দাবি করেন। এর আগে উল্লেখিত অন্য আসামিরাও তাঁর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মের মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলার বাদী মেহেদী হাসান জানান, বিনা কারণে আমার ভাইকে পুলিশ ধরে এনে চাঁদা দাবি করে। আমি আদালতের শরণাপন্ন হয়ে আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করি। ওসির বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ রয়েছে ঘুষ ও চাঁদাবাজির। আমি আদালতের কাছে সঠিক বিচার দাবি করছি।

এর আগে গত ২৪ মার্চ রাতে সিএনজি চালক আবুল কালামকে পুলিশ মুরাদনগর থানায় ধরে নিয়ে যায়। তাকে ছাড়ানোর জন্য সেখানে যান স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এ নিয়ে সেখানে হট্টগোল তৈরি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী ও এক ছাত্র সমন্বয়ক বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এর প্রতিবাদে মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় বুধবার অর্ধদিবস সব পরিবহন বন্ধ কর্মসূচি পালন করা হয়।

কুমিল্লা মুরাদনগর ঘুষ চাঁদাবাজি
০৩ আগস্ট ২০২৬
১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
০২ আগস্ট ২০২৬
বেইলি ব্রিজ ভেঙে পড়ল ইটবোঝাই বাল্কহেডের ওপর
০২ আগস্ট ২০২৬
স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিলল দুই যুগ আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ
০১ আগস্ট ২০২৬
খেলাধুলাকেও বারবার রাজনীতিকরণ করা হয়েছে, এটাই সবচেয়ে দুঃখজনক : কৃষিমন্ত্রী
৩০ জুলাই ২০২৬
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু
২৮ জুলাই ২০২৬
কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস, ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত : বিজিবি
২৪ জুলাই ২০২৬
জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি!
২৪ জুলাই ২০২৬
৬০ বছর খতিবের দায়িত্ব পালন শেষে পেলেন সম্মাননা
২৩ জুলাই ২০২৬
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই
২২ জুলাই ২০২৬
প্রবাসফেরত যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে তরুণী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  2. ‘দ্বৈত নাগরিকত্ব’ প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন—‘কে নিউজ করছে? কার এত জ্বালা?’
  3. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  5. ২৩ চিকিৎসক রাজবাড়ী থেকে বেতন নিলেও কর্মস্থল অন্যত্র
  6. কাল টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x