Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৪:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৪:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আদালত প্রতিবেদক
১৪:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৪:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ১৩৯৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪০৩ মামলা
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
পাম্পে ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৩০০
১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে 

ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা

আদালত প্রতিবেদক
১৪:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৪:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আদালত প্রতিবেদক
১৪:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৪:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরসালিন। ফাইল ছবি 

জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরসালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেঁজুতি বিনতে সোহেল নামে এক নারী মামলাটি করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি শেখ মোরসালিনকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেছেন।

বাদী সেঁজুতি বিনতে সোহেলের আইনজীবী ইশফাকুর রহমান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

আইনজীবী ইশফাকুর রহমান বলেন, আসামি শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতির প্রেমের পর বিয়ে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে আসামি মোরসালিন বাদীর সঙ্গে যোগাযোগ রাখছেন না। এ ছাড়া মোরসালিন বাদীর কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুকও দাবি করেছেন। বাদী ন্যায়বিচারের জন্য আদালতে এসেছেন।

মামলার আরজিতে বলা হয়, ২০২৪ সালের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতি বিনতে সোহেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বৈবাহিক জীবনের সুখ, শান্তি ঠিক রাখতে চাইলে ব্যক্তিগত গাড়ি কেনার জন্য ২০ লাখ যৌতুক দেওয়ার জন্য চাপ দিতে থাকে মোরসালিন। বিয়ের পর থেকে বাদী সেঁজুতি আসামির প্রকৃত চেহারা, পরধন লোভী, পরনারীতে আসক্ত তা বুঝতে পারেন। আসামি যৌতুক দাবি করে বারবার বাদীকে মানসিক চাপ দেন এবং বলেন, বাদীর বাবার সব সম্পত্তি বিক্রি করে নগদ টাকা আসামির হাতে তুলে দেওয়ার জন্য। এরপর বাদী অনুনয়-বিনয় করে আসামিকে বোঝানোর চেষ্টা করেন, তার পিতা-মাতার যা সাধ্য ছিল তা বিয়ের সময় খরচ করেছেন। পিতা-মাতার মাথা গোঁজার শেষ সম্বলটুকু বিক্রি করে দিলে তাদের পথে বসতে হবে।

অভিযোগে আরও বলা হয়, শতবার তা বোঝানোর চেষ্টা করা হলেও পাষণ্ড, পরধন লোভী আসামি তা না মেনে পক্ষান্তরে বাদী সেঁজুতি বিনতে সোহেলকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। পরে যৌতুকের টাকার জন্য নির্যাতন অধিক পরিমাণ বৃদ্ধি পায়। এতে সেঁজুতি উপায়ন্তর না পেয়ে তার পিতা-মাতার বাসায় চলে আসেন। পরবর্তীতে ২০২৪ সালের ১০ ডিসেম্বর রাত ১০টার দিকেয় মোরসালিন তার স্ত্রীর বাসায় আসেন। এ সময় সেঁজুতি মোরসালিনের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে তিনি জানান, ‘আমি খাবার খেতে আসিনি। ২০ লাখ টাকা নেওয়ার জন্য এসেছি।’ তখন ঘটনাস্থলে উপস্থিত সেঁজুতির পিতা-মাতা আসামিকে অনুরোধ করেন, ২০ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই। তখন আসামি মোরসালিন তার স্ত্রী সেঁজুতি ও তার পিতা-মাতাকে গালাগাল ও হুমকি-ধমকি দিতে থাকেন।

মামলার আবেদনে আরও অভিযোগ করা হয়, আসামি মোরসালিন বাদীর নিকট যৌতুক চেয়েছে এবং মানসিকভাবে নির্যাতন করে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধ সংঘটিত করেছেন।

মামলা যৌতুক ফুটবল শেখ মোরসালিন
১০ এপ্রিল ২০২৬
মুরগির বিষ্ঠার দখল নিতে তাণ্ডব, এমপির ভাইসহ ২৫০ জনের নামে মামলা
০৮ এপ্রিল ২০২৬
পাম্প থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
৩০ মার্চ ২০২৬
সাংবাদিক শওকত মাহমুদ আরেক মামলায় গ্রেপ্তার
২৭ মার্চ ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মডেল বৃষ্টিসহ ২ জন রিমান্ডে
০৯ মার্চ ২০২৬
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কেন্দ্রীয় কমিটি গঠন
০৫ মার্চ ২০২৬
ফেব্রুয়ারিতে ৪০৫১ মামলা নিষ্পত্তি করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
২৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি খরচে সাড়ে ৪ লাখের বেশি মামলায় আইনি সহায়তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ কোটি ৮৬ লাখ টাকার শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা
০৮ ফেব্রুয়ারি ২০২৬
আওয়ামী লীগ আমলের ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
  2. ৬০০ কিমি মহাসড়ক ৬-৮ লেনে রূপান্তর হচ্ছে : সড়কমন্ত্রী
  3. সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ ইস্যুতে বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে : গাজী আতাউর
  4. অতি ভারী বর্ষণ কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
  5. সাত জেলায় বজ্রাঘাতে ১৪ জনের মৃত্যু
  6. জামালপুরে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x