Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)
১৩:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৩:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫
খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)
১৩:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৩:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
গাইবান্ধায় কুকুরের কামড়ে মৃত্যু : তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
গাইবান্ধায় চরাঞ্চলে ঘূর্ণিঝড়ে বহু ঘরবাড়ি লণ্ডভণ্ড, আহত শতাধিক
টানা বৃষ্টিতে আবারও বাড়ছে হাওরের পানি, বাকি ধান ঘরে তোলা নিয়ে উৎকণ্ঠায় কৃষক
হাওরের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে : ডেপুটি স্পিকার
শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে দিলেন সংসদ সদস্য

গোবিন্দগঞ্জে আলু বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না কৃষকের

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)
১৩:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৩:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫
খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)
১৩:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৩:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবার আলু বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না কৃষকের। ছবি : এনটিভি

দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে গাইবান্ধা জেলায় অনেক বেশি আলু উৎপাদন হয়। জেলার উপজেলাগুলোর মধ্যে আলু উৎপাদনে গোবিন্দগঞ্জ অন্যতম। এই উপজেলার কৃষকরা গত বছর অনেক বেশি আলুর দাম পেলেও এবার পড়েছে সংকটে। বাজারে আলুর দাম এতটাই কম যে উৎপাদনের খরচও উঠছে না। অন্য দিকে হিমাগারে সংরক্ষণের সুযোগ থাকলেও হঠাৎ ব্যয় বৃদ্ধির ঘোষণায় সে পথও বন্ধ হয়ে যাচ্ছে৷

এ বিষয়ে গোবিন্দগঞ্জের ক্ষুব্ধ কৃষক আব্দুল মতিন বলেন, সিন্ডিকেট করে তাদের গলায় এই ফাঁস পরানো হচ্ছে। কারণ এখন প্রতি কেজি আলুতে তাদের লোকসান হচ্ছে পাঁচ টাকার কাছাকাছি। সেখানে অতিরিক্ত মূল্যে সেই আলু হিমাগারে রাখলে তাদের সর্বনাশ হওয়ার সম্ভাবনাই বেশি। আর এতে করে এই মৌসুমে শুধু গাইবান্ধা জেলায় হিমাগার কর্তৃপক্ষের কাছে বাড়তি দিতে হবে ১৫০ কোটি টাকা।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসান বলেন, এবার গোবিন্দগঞ্জ উপজেলায় ৬১০৪ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে আলু চাষ হয়েছে ৯৩১৮ হেক্টর জমিতে। এ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ২০ থেকে ২২ মেট্রিক টন। ভালো ফলন হওয়ায় এখানে লক্ষ্যমাত্রার বেশি আলু মিলবে। তবে আশানুরূপ ফলন হলেও বাজারমূল্য কম থাকায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

গোবিন্দগঞ্জের কৃষকরা বলছেন, এবার প্রতি কেজি আলুর উৎপাদন খরচ হয়েছে ১৪ থেকে ১৬ টাকা। জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমখরচ মিলিয়ে এক বিঘা জমিতে আলু চাষ করতে তাদের ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হয়। কিন্তু ক্ষেত থেকে এখন আলু বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকা কেজিতে। যা উৎপাদন খরচের থেকেও কম। স্বাভাবিক কারণেই মৌসুমের শুরুতেই প্রত্যেক কৃষককে ব্যাপক লোকশান গুনতে হচ্ছে।

হিমাগার মালিকরা জানান, গাইবান্ধা জেলায় মোট পাঁচটি হিমাগার রয়েছে। আর এগুলোর মোট ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার ৭০০ মেট্রিক টন। ২০ ফেব্রুয়ারির পর থেকে আলু সংরক্ষণ শুরু হবে৷ মৌসুমের ১০ থেকে ১২ দিনেই একটি হিমাগার আলুতে ভরে যায়। কোনো কোনো হিমাগার থেকে আলু বের হতে ছয় থেকে আট মাসও লেগে যায়। তাই এবার হিমাগারের ভাড়া নির্ধারণ করা হবে আলু বের করার সময়। গত বছরও আলু রাখার সময় ভাড়া নেওয়া হয়েছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুশান্ত প্রামাণিক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, হিমাগারের বিপরীতে নেওয়া ঋণের সুদ, বিদ্যুৎ খরচ, লোড আনলোডিং ও পাল্টানোর খরচ, কর্মচারীদের বেতন, বোনাস, বিমা খরচ, গ্যাস বিল, মেরামত ও রক্ষণাবেক্ষণসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বিশ্লেষণ করে প্রতি কেজি আলুর সংরক্ষণ ব্যায় দাঁড়ায় ৯ টাকা ৬২ পয়সা। তারপরও ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কেজিতে ৮ টাকা।

একইসঙ্গে হিমাগার অ্যাসোসিয়েশন বলছে, গত বছর ব্যাংক সুদের হার ছিল ৯ থেকে ১০ শতাংশ। এ বছর তা বেড়ে ১৬ থেকে ১৭ শতাংশ হয়েছে। যদিও বিদ্যুতের বিল আপরিবর্তিত হয়েছে। আগে ৭০ থেকে ৮০ কেজির প্রতি বস্তার আলুর ভাড়া ছিল ৩২০ থেকে ৩৫০ টাকা। আর এবার প্রতি বস্তায় ৫০ কেজির বেশি আলু রাখা যাবে না। ভাড়া পড়বে ৮ টাকা হিসাবে ৪০০ টাকা।

গাইবান্ধা আলু উৎপাদন কৃষক
১২ জুলাই ২০২৫
গাইবান্ধা ডিসি গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা
০৪ জুলাই ২০২৫
তিস্তা সেতু উদ্বোধন জুলাইয়ের শেষে
৩০ জুন ২০২৫
‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় ৬ ইউনিয়নের নারীরা
২০ মে ২০২৫
ওএমএসের ১৭ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা আটক
০৩ মে ২০২৫
যমুনা নদী রক্ষা প্রকল্পের ব্লকপাচার, স্থানীয়রা আটক করল ৩ ট্রাক্টর
০৬ এপ্রিল ২০২৫
বরযাত্রী উদ্ধারে গিয়ে ওসি অবরুদ্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণ করল সেনা সদস্যরা
১৮ মার্চ ২০২৫
সাঘাটায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টার আবাদ
১৫ মার্চ ২০২৫
মালচিং পদ্ধতিতে ঝিঙের আগাম চাষে দুলু ‍মিয়ার সফলতা
১২ মার্চ ২০২৫
ঝুঁকিপূর্ণ সেতুটিই তিন ইউনিয়নের মানুষের একমাত্র ভরসা 
১২ মার্চ ২০২৫
গোবিন্দগঞ্জে বেড়েছে ভুট্টার আবাদ, ভালো ফলনের আশা চাষিদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঈদের দিন বৃষ্টি নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস
  2. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  3. গরুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৮
  4. ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে সরকারের চুক্তি
  5. দেশ স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ব্যারাকে ফিরছে : সেনাপ্রধান
  6. পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যা : সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x