Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৯:৪৫, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:১৯, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৯:৪৫, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:১৯, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল
কূটনীতি জোরদারে নতুন উইং সংযোজন ও পুনর্বিন্যাস করবে পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারত থেকে রেলের ২০০ ব্রডগেজ কোচ আনা হচ্ছে
যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ, স্থায়ী শান্তির জন্য সংলাপের আহ্বান
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আবারও ভারতকে অনুরোধ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্র মন্ত্রণালয়

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৯:৪৫, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:১৯, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৯:৪৫, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:১৯, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য ‘অপ্রত্যাশিত’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের এ কথা বলেন।

সম্প্রতি রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ভারত। এ বিষয়টি ভালোভাবে নেয়নি ঢাকা।

এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমণ্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই তার অবস্থান পরিষ্কার করেছে।

রফিকুল আলম আরও বলেন, এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি। কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে।’

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করে ভারত। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ‘হামলা-ভাঙচুরের এই ঘটনার অবশ্যই নিন্দা জানানো উচিত।’

বিবৃতিতে জয়সওয়াল বলেন, ‘দখলদারত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ৫ ফেব্রুয়ারি (বুধবার) ধ্বংস করা হয়, যা দুঃখজনক। বাঙালির পরিচয় গড়ে দেওয়া স্বাধীনতা সংগ্রামের মূল্য যারা দেন এবং এ নিয়ে যারা গর্ববোধ করেন, তাদের প্রত্যেকেই এই বাসভবনের গুরুত্ব বোঝেন।’

এরপর এই হামলায় ঘটনা নিয়ে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহির্প্রকাশ ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।’

দিল্লিতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা, বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেওয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।

গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেয়। ভার‌তের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের এক দিনের ব্যবধানে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ক‌রে‌ দিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত বক্তব্য
০২ মার্চ ২০২৬
খামেনি হত্যার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমবেদনা
২৩ ডিসেম্বর ২০২৫
ফের ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
২১ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান
১৮ ডিসেম্বর ২০২৫
বিদেশি দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে সরকার
১৪ ডিসেম্বর ২০২৫
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার তীব্র নিন্দা ঢাকার
১৭ নভেম্বর ২০২৫
শেখ হাসিনা-কামালকে বাংলাদেশে হস্তান্তরের আহ্বান : পররাষ্ট্র মন্ত্রণালয়
০২ নভেম্বর ২০২৫
জাকির নায়েককে নিয়ে ভারতের মন্তব্যের জবাবে যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়
২০ আগস্ট ২০২৫
দিল্লি-কলকাতায় আ.লীগের কার্যালয় দ্রুত বন্ধের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
০৫ জুলাই ২০২৫
সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা
২৭ জুন ২০২৫
বাংলাদেশে সব ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জনগণের দাবি আদায়ে কোনো আপস করবো না : জামায়াত আমির
  2. দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
  3. শিশুদের মঞ্চ নাটক দেখতে বেইলি রোডে সপরিবারে প্রধানমন্ত্রী
  4. কুষ্টিয়ায় এলাকাবাসীর মারধরে কথিত পীর নিহত, আস্তানায় আগুন
  5. জনগণের মুখোমুখি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  6. বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিজয়ীদের নামে গেজেট প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x