Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
২১:৫৫, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:০০, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
২১:৫৫, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:০০, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
অনুমোদনহীন চিপস কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা
টিসিবির ১৮ বস্তা চাল জব্দ
ঢাবির সিনেট সদস্য হলেন সংসদ সদস্য আলিম
১৭৪৪ লিটার ডিজেল জব্দ, একজনের কারাদণ্ড
যমুনা নদীর তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

দশ হাজার টাকার বিনিময়ে নৌকা উদ্ধার করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মজিদ

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
২১:৫৫, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:০০, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
২১:৫৫, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:০০, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে ডুবে যাওয়া এক নৌকা দশ হাজার টাকার বিনিময়ে উদ্ধার করতে নেমে প্রাণ গেলো আব্দুল মজিদ (৩৮) নামে এক যুবকের। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর শাহজাদপুর উপজেলার রাউতারা স্লুইচ গেট এলাকা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে, আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাউতারা স্লুইচ গেট এলাকায় বড়াল নদীতে ডুবে গিয়ে তিনি নিখোঁজ হন। নিহত আব্দুল মজিদ পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের মৃত হানিফ আলীর ছেলে। তিনি পেশায় মৎস্যজীবী।

প্রত্যক্ষদর্শী আব্দুল আলীম জানান, দুই দিন আগে ইটভাটার মাটিবাহী একটি নৌকা উপজেলার রাউতারা স্লুইচ গেট এলাকায় ডুবে যায়। স্থানীয় এক ডুবুরি ওই নৌকা উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা দাবি করেন নৌকার মালিকের কাছ থেকে। এতে নৌকার মালিক রাজি না হলে স্থানীয় মৎস্যজীবী আব্দুল মজিদ ১০ হাজার টাকার চুক্তিতে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের জন্য আজ দুপুরে নদীতে নামেন। এ সময় তিনি ডুবে যাওয়া নৌকার সঙ্গে ডুব দিয়ে রশি বাঁধার জন্য প্রথম ও দ্বিতীয় ডুব দিয়ে দুটি রশি বাঁধেন। নদীতে তৃতীয় ডুব দেওয়ার পর তিনি আর উঠে আসেননি। দীর্ঘ সময় আব্দুল মজিদ উঠে না আসায় উপরে থাকা লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। পরে তারা ব্যর্থ হয়ে বাঘাবাড়ি নৌফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে বাঘাবাড়ি নৌফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজি করেও আব্দুল মজিদের কোনো খোঁজ মেলেনি। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, রাজশাহী থেকে ডুবুরি দল এসে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে নৌপুলিশ রয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে বিষয়টি তারা দেখভাল করবেন। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: সিরাজগঞ্জ

২৮ এপ্রিল ২০২৬
অনুমোদনহীন চিপস কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা
২৬ এপ্রিল ২০২৬
টিসিবির ১৮ বস্তা চাল জব্দ
২৪ এপ্রিল ২০২৬
ঢাবির সিনেট সদস্য হলেন সংসদ সদস্য আলিম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হেলে পড়েছে দুই বহুতল ভবন, আতঙ্কে স্থানীয়রা
  2. বৃষ্টি কতদিন চলতে পারে, ৫ দিনের পূর্বাভাসে জানাল আবহাওয়া অফিস
  3. ঢাকায় কি আজও বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস
  4. বৃষ্টির পূর্বাভাস নিয়ে লঘুচাপের বিস্তার : কমতে পারে যেদিন থেকে
  5. এশিয়ার গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে এডিবির নতুন উদ্যোগ
  6. উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x