Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ১৩ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৯:২৪, ১৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ১৩ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৯:২৪, ১৩ জানুয়ারি ২০২৫
আরও খবর
অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ 
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
ইইউর সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার
২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
শেরপুরের সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ১৩ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৯:২৪, ১৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ১৩ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৯:২৪, ১৩ জানুয়ারি ২০২৫
মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : পিআইডি

মালয়েশিয়ার প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, যাতে শ্রমিকরা প্রয়োজন অনুযায়ী সহজে দেশে ফিরতে পারেন। এ সময় তিনি বিগত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজে যোগ দিতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের প্রবেশের সুযোগ নিশ্চিতেরও আহ্বান জানান।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ বিষয়টি উত্থাপন করেন।

হাইকমিশনার জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর এ বিষয়ে কুয়ালালামপুরে বৈঠক করেছে এবং মঙ্গলবার একই বিষয়ে আরেকটি বৈঠকের পরিকল্পনা রয়েছে।

গত অক্টোবর মাসে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, মালয়েশিয়া এ প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নেবে, যাতে বাংলাদেশি শ্রমিকদের পরবর্তী দলটি কাজের উদ্দেশে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করতে পারে।

প্রধান উপদেষ্টা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আসিয়ান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান এবং বাংলাদেশকে আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার এবং পরবর্তীতে পূর্ণ সদস্য হওয়ার জন্য সমর্থন দেওয়ার আহ্বান জানান।

ড. ইউনূস আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯/১৮২ রেজ্যুলেশনের ভিত্তিতে ২০২৫ সালে রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠেয় আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থন প্রয়োজন হবে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে নিযুক্ত নতুন মালয়েশিয়ার হাইকমিশনারকে বাংলাদেশে আরও বেশি মালয়েশীয় বিনিয়োগ এবং কারখানা স্থানান্তরের ওপর কাজ করার আহ্বান জানান, যাতে বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানো যায়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আশা করি, আপনার বাংলাদেশে অবস্থানকালে অর্থনীতি এবং ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।’

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ কুয়ালালামপুরে চতুর্থ দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া (বিসিএম) অনুষ্ঠানে মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পঞ্চম যৌথ কমিশন বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া
০৯ জানুয়ারি ২০২৬
বাঘ-হাতি শিকারে ১২ বছরের জেল, ১৫ লাখ টাকা জরিমানার বিধান
০৯ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : ফাওজুল কবির
০৮ জানুয়ারি ২০২৬
২৯৫ ওষুধ ‘অত্যাবশ্যকীয়’ করে দাম নির্ধারণ করবে সরকার
০৭ জানুয়ারি ২০২৬
গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করছে সরকার
০৫ জানুয়ারি ২০২৬
শূন্য পদে ৬৭ হাজার শিক্ষক নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার
৩০ ডিসেম্বর ২০২৫
নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা না ফোটানোর আহ্বান সরকারের
২৭ ডিসেম্বর ২০২৫
লোক বদলালেই দেশ বদলে যাবে না, সিস্টেম বদলাতে হবে : তথ্য উপদেষ্টা
২২ ডিসেম্বর ২০২৫
আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
১৯ ডিসেম্বর ২০২৫
উগ্রগোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরকারের
১৭ ডিসেম্বর ২০২৫
সচিবালয়ে আন্দোলনকারী ১৪ কর্মকর্তা-কর্মচারি কারাগারে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রমজানে অফিসের সময় নির্ধারণ
  2. হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল
  3. নির্বাচনের মাঠে ১ লাখ সেনাসদস্য, কেন্দ্রের আঙিনায় টহলের অনুমতি
  4. সবাইকে বুকে ধারণ করে সামনে এগোব : জামায়াত আমির
  5. আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
  6. চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে জরুরি সভা, তোপের মুখে উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x