Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
২২:০০, ৩১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:০০, ৩১ ডিসেম্বর ২০২৪
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
২২:০০, ৩১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:০০, ৩১ ডিসেম্বর ২০২৪
আরও খবর
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা ও শিশুকন্যার মৃত্যু
পেরুতে উদ্ধার অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫
মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের চালক-হেলপার নিহত
কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক

বেইলি সেতুর পাটাতন দেবে খাগড়াছড়ি-দীঘিনালা-লংগদু যোগাযোগ বিচ্ছিন্ন

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
২২:০০, ৩১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:০০, ৩১ ডিসেম্বর ২০২৪
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
২২:০০, ৩১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:০০, ৩১ ডিসেম্বর ২০২৪
অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাক পারাপারের সময় বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ায় খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি : এনটিভি

অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারণে বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ায় খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সড়কের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালি খালে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটির ওপর অতিরিক্ত কাঠ বোঝাই একটি ট্রাক উঠে পড়লে সেতুর পাটাতন দেবে ট্রাকটি আটকে যায়। এসময় কোনো হতাহত না হলেও সড়কটি সরু হওয়ার কারণে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. কোরাইশী জানান, ‘গেল বছর সেতুটি ভেঙে যাওয়ায় মেরামত করা হয়েছিল এবং ৫ টনের অধিক যানবাহন পারাপারের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বিধি না মানায় এ ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়ে বিধি অমান্যকারীর বিরুদ্ধে মামলা করবো।’

স্থানীয়রা জানান, বোয়ালখালী ছড়ার ওপর চৌমুহনী বেইলি সেতুর পাটাতনের নাট বল্টু খুলে অনেকদিন যাবৎ নড়বড়ে অবস্থায় ছিল। কিন্তু সড়ক ও জনপথের কেউ খোঁজ রাখেননি। সকালে কাঠ বোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি সেতুতে ওঠার পর পাটাতন ভেঙে যায়।’

দীঘিনালা থানার ওসি জাকারিয়া জানান, “বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে। তবে ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ আছে। বেইলি ব্রিজে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে।”

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, “বেইলি ব্রিজের পাটাতন দেবে যাওয়ার বিষয়টি জানা ছিল না। তবে সড়কের যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তবে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঐ ব্রিজটি যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি।

খাগড়াছড়ি যোগাযোগ দুর্ঘটনা
০১ অক্টোবর ২০২৫
খাগড়াছড়িতে অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত
৩০ সেপ্টেম্বর ২০২৫
‘খাগড়াছড়ির সহিংস ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী’
৩০ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ি গুইমারায় নিহতদের মরদেহ হস্তান্তর, ১৪৪ ধারা বহাল
৩০ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির পাহাড়ে জুম চাষে ব্যাপক ফলন
২৯ সেপ্টেম্বর ২০২৫
‘খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি’
২৯ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ, ঢাকা-চট্টগ্রামের পথে অবরোধ শিথিল
২৮ সেপ্টেম্বর ২০২৫
গুইমারায় ১৪৪ ধারা ভেঙে সংঘাত ছড়ানো নিয়ে যা জানা গেল 
২৮ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ৩
২৭ সেপ্টেম্বর ২০২৫
থমথমে খাগড়াছড়ি, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
২৭ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্চের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ
  2. জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা
  3. ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিতে সরকারের ব্যাপক প্রস্তুতি
  4. সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
  5. বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
  6. ৮ বছর ধরে অন্ধকারে ‘নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্প’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x