Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২২:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:০৭, ১৭ ডিসেম্বর ২০২৪
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২২:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:০৭, ১৭ ডিসেম্বর ২০২৪
আরও খবর
সুপারি চুরির অভিযোগে শিশু ইমনকে পিটিয়ে হত্যার অভিযোগ
মালয়েশিয়ায় বাংলাদেশি চিকিৎসাধীন, স্বজনদের খুঁজছে হাইকমিশন
গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্প চালু করবে জামায়াত
শিশু খাদ্যের ওপর ভ্যাট থাকবে না : ইশতেহারে জামায়াত
গভীর নলকূপের গর্তে পড়া শিশুটি মারা গেছে

গোপালগঞ্জে প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিশু

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২২:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:০৭, ১৭ ডিসেম্বর ২০২৪
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২২:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:০৭, ১৭ ডিসেম্বর ২০২৪
অসুস্থ শিশু-কিশোরদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিশু-কিশোরদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি চার্চ অব বাংলাদেশে কমপেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কান্দি এজি চার্চে সকাল ৯টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করে। এ সকল শিশু-কিশোরকে দুপুর ২টার দিকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে শিশু-কিশোররা খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরবর্তীতে অসুস্থ শিশু-কিশোরদের অভিভাবকরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শতাধিক শিশু-কিশোরকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য কেন্দ্রসূত্রে জানা গেছে।

ধারাবাশাইল গ্রামের বিপুল রায়ের স্ত্রী সাথী রায় বলেন, আমার চার মেয়ে ইস্টিলা রায় (১১), এঞ্জেলা রায় (৯), সৃষ্টি রায় (৬), পল্লবী রায় (৩) সকালে এজি চার্চের অনুষ্ঠানে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে ওরা ওই প্রতিষ্ঠানের দেওয়া বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে আসে। ওই খাবার খাওয়ার কিছুক্ষণ পরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এরপর তাদেরকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসি।

কমপেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্দি ইউনিয়ন শাখার প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, আমাদের সংস্থার তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠান করি। এদেরকে স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানি খেয়ে প্রায় শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে। আমরা এই শিশুদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আমাদের সংস্থার পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করছি।

এ বিষয়ে জানার জন্য ধারাবাশাইল বাজারের হোটেল ব্যবসায়ী গোবিন্দ বোসের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, আজ সন্ধ্যার দিক থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানাজনিত সমস্যা নিয়ে শিশু-কিশোরেরা আসতে থাকে। সময় বাড়ার সাথে সাথে এই রোগীদের চাপ বাড়তে থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, খাদ্যজনিত সমস্যা থেকে এরা অসুস্থ হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছি।

গোপালগঞ্জ কোটালীপাড়া অসুস্থ শিশু

সংশ্লিষ্ট সংবাদ: গোপালগঞ্জ

১৫ অক্টোবর ২০২৫
কোটালীপাড়ায় এনটিভির সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের স্মরণসভা
১৩ অক্টোবর ২০২৫
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত
১২ অক্টোবর ২০২৫
টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
  2. ভোট দেওয়ার অপরাধে তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে ‘আমরা বিএনপি পরিবার’
  3. বরিশালে বিএনপির ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার
  4. নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার
  5. তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
  6. মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x