Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১২:১০, ২২ নভেম্বর ২০২৪
আপডেট: ১২:১৩, ২২ নভেম্বর ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১২:১০, ২২ নভেম্বর ২০২৪
আপডেট: ১২:১৩, ২২ নভেম্বর ২০২৪
আরও খবর
ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া চললে ব্যবস্থা, আগামী সপ্তাহ থেকে অভিযান
কাল ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন
বাসে জরুরি বহির্গমনে জানালার রড অপসারণের নির্দেশ
এক মাসের ব্যবধানে দু-দফা ভাড়া বৃদ্ধি, ফেনী-ঢাকা রুটের যাত্রীদের ক্ষোভ
আন্তঃজেলা ও দূরপাল্লার কোন রুটে বাসভাড়া কত বাড়ল, দেখুন তালিকা

দুই প্রতিষ্ঠানের বিরোধে ভোগান্তিতে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের ৬ লাখ আবেদনকারী

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১২:১০, ২২ নভেম্বর ২০২৪
আপডেট: ১২:১৩, ২২ নভেম্বর ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১২:১০, ২২ নভেম্বর ২০২৪
আপডেট: ১২:১৩, ২২ নভেম্বর ২০২৪
প্রতীকী ছবি

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ও তাদের সঙ্গে চুক্তিবদ্ধ সরবরাহকারী ভারতীয় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের (এমএসপি) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের কারণে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডের জন্য আবেদনকারীদের অপেক্ষার সময় বেড়েই চলেছে। প্রয়োজনীয় এসব কার্ডের জন্য বর্তমানে ছয় লাখ ১০ হাজার আবেদন জমা রয়েছে। আবেদনকারীরা কখন তাদের কার্ড পাবেন তার কোনো নির্দিষ্ট সময় নেই।

বিআরটিএর রেকর্ড অনুযায়ী, ২০২০ সালের জুলাইয়ে ১২০ কোটি টাকার চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে ৪০ লাখ স্মার্টকার্ড সরবরাহ করতে হবে। তবে সরবরাহকারী সংস্থাটি এখন পর্যন্ত এই সংখ্যার মাত্র অর্ধেক সরবরাহ করতে পেরেছে বলে জানা গেছে।

সমস্যাটি আরও জটিল হয়ে উঠেছে, কারণ এমএসপি এখনও ছয় লাখের মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেনি। কার্ড সরবরাহে এমএসপির দেরি কারণে বিআরটিএর কার্যক্রমে প্রভাব পড়ছে বলে জানান কর্মকর্তারা। অন্যদিকে এমএসপির দাবি, বিআরটিএ বিল পরিশোধ না করায় উত্পাদন বন্ধ রয়েছে।

এদিকে, নতুন আবেদন, নবায়ন ও সংশোধনের জন্য আবেদন আসছে অব্যাহতভাবে। স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডের জন্য দীর্ঘ অপেক্ষা আবেদনকারীদের জন্য নানা চ্যালেঞ্জ সৃষ্টি করছে। অনেকে অভিযোগ করেছেন, বৈধ স্মার্টকার্ড ছাড়া সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই তাদের কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হয়।

মোটরসাইকেল চালক মো. রায়হান দুই বছর আগে স্মার্ট ড্রাইভিং লাইন্সের জন্য আবেদন করেছেন। ট্রাফিক পুলিশেরা প্রাথমিক কাগজপত্র গ্রহণ করতে রাজি হন না। এ কারণে হতাশা প্রকাশ করেন রায়হান। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে আবেদনকারীদের ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কিউআর কোডসহ অস্থায়ী কাগজপত্র দেওয়ার সুযোগ দিয়ে ই-পেপার ড্রাইভিং লাইসেন্স সিস্টেম চালু করেছে বিআরটিএ।

বিআরটিএর নিরীক্ষা ও আইন বিভাগের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের মতে, এই ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে কাজ করে। এর ফলে লোকজন তাদের স্মার্টকার্ড না পাওয়া পর্যন্ত গাড়ি চালাতে পারবেন। তিনি বলেন, ‘সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের প্রতিশ্রুতি পূরণের জন্য চেষ্টা করছে। তাই আমরা বিকল্প হিসেবে এই সিস্টেম চালু করেছি।’

বিআরটিএ স্মার্টকার্ড ইস্যুর জন্য সব সময় বিভিন্ন ঠিকাদারের ওপর নির্ভর করে এসেছে। এমএসপির আগে, একটি ফরাসি কোম্পানির সঙ্গে যৌথভাবে স্থানীয় প্রতিষ্ঠান টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড চুক্তি সফলভাবে সম্পন্ন করে। তারা নির্ধারিত সময়ের আগেই প্রায় ১৫ লাখ কার্ড সরবরাহ করেছে।

চলমান সংকটের কারণে অন্তর্বর্তীকালীন সরকার নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত ৮ আগস্ট সরকার ক্ষমতায় এসে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের পরিবর্তে স্ট্যান্ডার্ড পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) কার্ড চালু করে।

স্মার্টকার্ড ইস্যুতে বিলম্ব হয়েছে সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আমল থেকে। পক্ষপাতদুষ্ট চুক্তির কারণে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

বিআরটিএর অভ্যন্তরে দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০২১ সালে তাদের এক প্রতিবেদনে বলেছে, ৮৩ দশমিক ১ শতাংশ পরিবার ড্রাইভিং লাইসেন্স চাওয়ার সময় কোনো না কোনো ধরনের দুর্নীতির শিকার হয়েছে। এর মধ্যে ৮৩ দশমিক ৭ শতাংশ পরিষেবা ত্বরান্বিত করার জন্য মধ্যস্থতাকারী বা ‘দালালদের’ ওপর নির্ভর করতে হয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, নতুন আবেদনকারীরা পিভিসি কার্ড পাবেন এবং পুরাতন আবেদনকারীদের পূর্বের কার্ড জমা দিতে হবে। তবে কবে নাগাদ তা জারি করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা নেই।

বিআরটিএ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ড্রাইভিং লাইসেন্স
২৫ মার্চ ২০২৫
ঈদযাত্রা ঘিরে বিআরটিএর যত নির্দেশনা
১৯ মার্চ ২০২৫
সড়ক নিরাপত্তায় বিআরটিএ নোয়াখালী সার্কেলের ‘রোড শো’
১৬ ফেব্রুয়ারি ২০২৫
বিআরটিএ অসহায় যাত্রীদের অটোরিকশাচালকদের হাতে তুলে দিলো : যাত্রী কল্যাণ সমিতি
১১ ফেব্রুয়ারি ২০২৫
মিটারের বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা
১১ জানুয়ারি ২০২৫
বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে : সড়ক উপদেষ্টা
০১ জানুয়ারি ২০২৫
মে মাসের পর ফিটনেসবিহীন বাস-ট্রাক চলতে দেওয়া হবে না
২৬ ডিসেম্বর ২০২৪
শনিবারও খোলা থাকবে বিআরটিএ
১৯ আগস্ট ২০২৪
বিআরটিএর সেবা কার্যক্রম শুরু
৩১ জুলাই ২০২৪
জরিমানা ছাড়াই বিআরটিএর সেবা নবায়নের সুযোগ
২৮ জুন ২০২৪
৩০ জুনের মধ্যে বিআরটিএর কর ও ফি জমা দেওয়ার অনুরোধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি গ্রেপ্তার
  2. অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪
  3. ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন বাবা-ছেলে, ট্রাকে আগুন
  4. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  5. শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে দিলেন সংসদ সদস্য
  6. আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x