Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:৩০, ১৯ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:৩৫, ১৯ অক্টোবর ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:৩০, ১৯ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:৩৫, ১৯ অক্টোবর ২০২৪
আরও খবর
অর্থনৈতিক অঞ্চলগুলো বিনিয়োগবান্ধব করতে বিজিএমইএ-বেজিয়ার মতবিনিময়
পোশাকশিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া
পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়াতে বিজিএমইএ-ওয়েজলির উদ্যোগ
চীনা বিনিয়োগ ও যৌথ অংশীদারিত্বে বিজিএমইএ–ওকাইবের উদ্যোগ
বিজিএমইএ’র নতুন মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. সাহেদুল ইসলাম

চ্যালেঞ্জিং সময় পেরিয়ে পোশাকশিল্প এখন স্থিতিশীল : বিজিএমইএ

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:৩০, ১৯ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:৩৫, ১৯ অক্টোবর ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:৩০, ১৯ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:৩৫, ১৯ অক্টোবর ২০২৪

বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, চ্যালেঞ্জিং সময় পেরিয়ে পোশাকশিল্প সফলভাবে স্থিতিশীলতা অর্জন করেছে।

আজ শনিবার (১৯ অক্টোবর) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে সাংবাদিক সম্মেলনে রফিকুল ইসলাম এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, সরকার, মালিক, শ্রমিক, বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে বিজিএমইএ বোর্ড প্রতিকূল পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের পোশাক খাত ক্রেতাদের আস্থা ফিরে পাচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। পোশাকশিল্প অধ্যুষিত এলাকায় নিয়মিত টহল দেওয়া হচ্ছে। সামরিক বাহিনীর সহায়তায় বিজিএমইএ কমিউনিটি পুলিশিং শুরু করেছে।

পোশাক কারখানার আগস্ট মাসের বেতন পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। জবাবে বিজিএমইএ নেতা জানান, বিজিএমই নেতারা অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে। বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আগস্ট মাসের বেতন পরিশোধের সুবিধার্থে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, সুনির্দিষ্ট সংখ্যা জানাতে না পারলেও অনেক কারখানা এখনও ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ক্ষতিগ্রস্ত ৩৯টি পোশাক কারখানা সেপ্টেম্বর মাসের বেতন দিতে পারছে না। এসব কারখানার বেতন পরিশোধ নিশ্চিত করতে সহজ শর্তে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। এ ছাড়া পোশাকশিল্পের ৪০ লাখ শ্রমিকের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রির কর্মসূচি গ্রহণ করা হয়।

গত ১৬ অক্টোবর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ এ উদ্যোগের উদ্বোধন করেছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিজিএমইএর অনুরোধে সাড়া দিয়ে পোশাক কারখানার ইস্পাত কাঠামোর জন্য অগ্নিপ্রতিরোধক রেটিংয়ের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

বিজিএমইএ পোশাকশিল্প

সংশ্লিষ্ট সংবাদ: বিজিএমইএ

১০ আগস্ট ২০২৬
অর্থনৈতিক অঞ্চলগুলো বিনিয়োগবান্ধব করতে বিজিএমইএ-বেজিয়ার মতবিনিময়
০৭ আগস্ট ২০২৬
পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়াতে বিজিএমইএ-ওয়েজলির উদ্যোগ
০৫ আগস্ট ২০২৬
চীনা বিনিয়োগ ও যৌথ অংশীদারিত্বে বিজিএমইএ–ওকাইবের উদ্যোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেয়েদের প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
  2. শিক্ষিকাকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত প্রধান শিক্ষকের অব্যাহতি
  3. রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪
  4. নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ
  5. এসপির বাসভবনের ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
  6. সাজাভোগের শেষ দিনে কয়েদির মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x